ঢাকার সড়কে কঠোর নজরদারি, তল্লাশি
শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধের মামলায় রায়ের তারিখ ঘোষণার দিন বৃহস্পতিবার ‘লকডাউন কর্মসূচি’ ঘোষণা করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। ফলে এদিন রাজধানী জুড়ে কঠোর অবস্থানে থাকে আইনশৃঙ্খলা বাহিনী। সড়কে পুলিশ, বিজিবি ও সেনাবাহিনীর টহলের পাশাপাশি ঢাকার প্রবেশপথ ও মোড়ে মোড়ে চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি চালানো হয়।