Published : 18 Oct 2023, 02:45 PM
রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশকে ঘিরে ঢাকার প্রবেশপথে সাভারে তল্লাশি চৌকি বসিয়েছে পুলিশ।
বুধবার ভোর থেকে ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার ২০ শয্যা হাসপাতালের সামনে রাজধানীমুখী লেনে এই তল্লাশি করা হচ্ছে বলে সাভার মডেল থানার ওসি দীপক চন্দ্র সাহা জানান।
এদিকে সকাল থেকে শুরু হওয়া এই চেকপোস্টে বাস, মাইক্রোবাসসহ সকল প্রকার পরিবহন থামিয়ে তল্লাশি করা হচ্ছে।
ওসি দীপক চন্দ্র সাহা বলেন, “এটি আমাদের নিয়মিত তল্লাশিরই অংশ। তাছাড়াও রাজধানীতে দুটি দলের সমাবেশ রয়েছে।
“ফলে রাজধানীতে প্রবেশ করে যাতে কেউ কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে না পারে সেজন্য তল্লাশিতে জোর দেওয়া হচ্ছে।”