ঢাকা-১৫ আসনের নির্বাচনি প্রচারণা
জমে উঠেছে রাজধানীর গুরুত্বপূর্ণ সংসদীয় ঢাকা-১৫ আসনের নির্বাচনি প্রচারণা। প্রায় সাড়ে তেরো লাখ ভোটারের এই আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট আটজন প্রার্থী। তবে মূল লড়াইয়ে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী শফিকুল ইসলাম মিল্টন। এগারো দলীয় জোটের প্রার্থী হিসেবে দাঁড়িপাল্লা প্রতীকে মাঠে আছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।