১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বেলা বাড়ে, ভোটারও বাড়ে

ঢাকা-১৫ আসনের বিএএফ শাহীন হাজী আশ্রাফ আলী স্কুলে বেলা সাড়ে ১১টা পর্যন্ত ভোট গ্রহণ হয়েছে ২১ শতাংশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2026, 12:46 PM

Updated : 26 Aug 2026, 02:56 PM

ভোট শুরুর প্রথম আড়াই ঘন্টায় ৮ শতাংশ ভোট পড়া একটি কেন্দ্রে, পরের দেড় ঘন্টায় ভোট গ্রহণ বেড়েছে ১৩ শতাংশ।

ফলে বৃহস্পতিবার ঢাকা-১৫ আসনের বিএএফ শাহীন হাজী আশ্রাফ আলী স্কুলে বেলা সাড়ে ১১টা পর্যন্ত ভোট গ্রহণ হয়েছে ২১ শতাংশ।

এ কেন্দ্রের প্রিজাইডিং অফিসার এস এম সামিউল ইসলাম বলেন, "প্রথম দিকে ভোটার কম ছিল। এখন এটা 'স্পিড আপ' হয়েছে।"

বেলা গড়ালে এ কেন্দ্রের বুথের সামনেও ভোটারদের সারি দীর্ঘ হতে থাকে; যে সারিতে তরুণদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। 

একই সঙ্গে এ স্কুলের প্রধান ফটক থেকেও চোখ যতদূর যায় ভোটাদের উপস্থিতি দেখা গেছে সারিবদ্ধভাবে।

সেটি কৃত্রিম জটলা কী না তা দেখার জন্য ১০ মিনিটের মত অপেক্ষা করে তাদেরকে পরিচয় নিশ্চিত করে স্কুলে প্রবেশ করতে দেখা যায়।

এ স্কুলে পুরুষদের ৫টি কেন্দ্র ও নারীদের একটি কেন্দ্র রয়েছে। নারী ভোটারদের ভিড় তেমন এই কেন্দ্রে দেখা যায়নি। তাই নারী ভোটার আসামাত্রই মূল ফটক দিয়ে কেন্দ্রে ঢুকতে পারেন।