২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

ঢাকা-১৫: জামায়াত আমিরের জয় ২২ হাজার ভোটে

দাঁড়িপাল্লা মার্কা পেয়েছে ৮৫ হাজার ১৩১ ভোট, ধানের শীষের বাক্সে পড়েছে ৬৩ হাজার ৫১৭টি।

ঢাকা-১৫: জামায়াত আমিরের জয় ২২ হাজার ভোটে
ত্রয়োদশ সংসদ নির্বাচনে রাজধানী মিরপুরের মনিপুর উচ্চ বিদ্যালয় (বালক শাখা) কেন্দ্রে ভোট দেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2026, 05:41 AM

Updated : 26 Aug 2026, 02:56 PM

ঢাকা-১৫ আসনে জয় পেয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। 

দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে এ আসনে ৮৫ হাজার ১৩১ ভোট পেয়েছেন তিনি।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষের শফিকুল ইসলাম খান মিল্টন পেয়েছেন ৬৩ হাজার ৫১৭ ভোট।

সেই হিসাবে প্রায় ২২ হাজার ভোটের ব্যবধানে জয় পেয়েছেন জামায়াত আমির। 

এই আসনে মোট পড়েছে ৪৪ শতাংশ।

কাফরুল ও মিরপুরের আংশিক এলাকা নিয়ে গঠিত এ আসনে প্রার্থী ছিলেন ছয়জন। 

এ আসনের মোট ভোটার তিন লাখ ৫১ হাজার ৭১৮ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৭৯ হাজার ৬১৬ জন এবং নারী ১ লাখ ৭২ হাজার ৯৮ জন। চারজন হিজড়া ভোটার রয়েছে।