‘প্রবেশাধিকার সংরক্ষিত’ মাঠে ছোটাছুটি-খেলাধুলা
মাঠের একপাশে সাইনবোর্ডে বড় করে লেখা ‘গবেষণার মাঠ’, তার নিচেই লাল রঙে লেখা ‘প্রবেশাধিকার সংরক্ষিত’। ঢাকার শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের এ মাঠটিতে ‘প্রবেশ সংরক্ষিত’ লেখা হলেও প্রতিদিন বিকালে সেখানে ভিড় করে শিশু-কিশোর-তরুণরা। ফুটবল কিংবা ব্যাট-বল হাতে নেমে পড়ে তারা। ছোটাছুটি, হই-হুল্লোড় আর খেলাধুলা চলে সন্ধ্যা পর্যন্ত। অসংখ্য দালানের ভিড়ে খোলা জায়গা বা খেলার মাঠ হারিয়ে যাওয়ায় এ গবেষণার মাঠই এখন তাদের প্রিয় জায়গা।