Published : 03 Oct 2025, 07:33 PM
মাঠের একপাশে সাইনবোর্ডে বড় করে লেখা ‘গবেষণার মাঠ’, তার নিচেই লাল রঙে লেখা ‘প্রবেশাধিকার সংরক্ষিত’। ঢাকার শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের এ মাঠটিতে ‘প্রবেশ সংরক্ষিত’ লেখা হলেও প্রতিদিন বিকালে সেখানে ভিড় করে শিশু-কিশোর-তরুণরা। ফুটবল কিংবা ব্যাট-বল হাতে নেমে পড়ে তারা। ছোটাছুটি, হই-হুল্লোড় আর খেলাধুলা চলে সন্ধ্যা পর্যন্ত। অসংখ্য দালানের ভিড়ে খোলা জায়গা বা খেলার মাঠ হারিয়ে যাওয়ায় এ গবেষণার মাঠই এখন তাদের প্রিয় জায়গা।
ঢাকার পুরাতন বাণিজ্য মেলার মাঠটি মূলত শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষণার মাঠ। সেখানে জনসাধারণের প্রবেশ নিয়ন্ত্রণের কথা বলা হলেও বিকালে সব বয়সী মানুষ সেখানে নেমে পড়ে খেলাধুলা আর শরীরচর্চায়
ঢাকার পুরাতন বাণিজ্য মেলার মাঠের সামনে সাইনবোর্ডে লেখা ‘গবেষণা মাঠ’, ‘প্রবেশাধিকার সংরক্ষিত’। তবে সেখানে খেলাধুলা করা কয়েক তরুণ বলছে, কয়েক মাস আগেও সেই সাইনবোর্ড তারা দেখেনি
শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষণার মাঠ এটি। তবে মাঠজুড়ে কিছু না থাকলেও একপাশে সাইনবোর্ডে লেখা রয়েছে ‘প্রবেশাধিকার সংরক্ষিত’। যদিও প্রতিদিন বিকালে সেখানে শিশু-কিশোর থেকে শুরু করে তরুণ-যুবারা সেখানে ভিড় করেন। তারা শরীর চর্চা ও খেলাধুলায় মেতে ওঠেন