০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
পোশাক, প্রসাধনী, জুতা, বেল্ট, ঘড়ি কিংবা সানগ্লাস— প্রয়োজনীয় প্রায় সবই মিলছে দু-চার কদম দূরত্বের মধ্যে।
ঈদুল ফিতর সামনে রেখে রাজধানীর গাউছিয়া ও নিউ মার্কেটে দেখা যায় ক্রেতাদের ভিড়। এখানকার ফুটপাথের দোকানগুলোতেও নিম্ন আয়ের মানুষেরাও ভিড় করেছেন ঈদের কেনাকাটা করতে।
ঈদের ছুটি শুরুর আগে মাঝখানে আরও একদফা সাপ্তাহিক ছুটি মিলবে, তাই কেনাকাটা আরও বাড়ার আশা ব্যবসায়ীদের।
এসব পণ্যের বিক্রেতারাও অপেক্ষা করেন একেবারে চাঁদরাত পর্যন্ত। শেষ মুহূর্তেই তাদের বিক্রি জমে ওঠে।
লম্বা ছুটি শুরুর আগেই ঈদযাত্রা শুরু হয়ে গেছে মানুষের। বাড়ি ফেরার সময় চলে আসায় কেনাকাটার পর্ব দ্রুত সেরে ফেলছেন তারা।
রাজধানীর বিভিন্ন মার্কেট ঘুরে দেখা গেছে, ঈদের জন্য শিশুদের জন্য পার্টি পোশাক আর পাঞ্জাবিই বেশি কিনছেন অভিভাবকরা।
“বউরে অনেক ঈদ ধরে কিছু কিনে দিতে পারি না, নিজের জন্য কিনি না। বাচ্চাদের তো না দিয়ে পারি না,” বলেন রিকশাচালক মাঈন উদ্দিন।