ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নিয়ে হাই কোর্টের রুল
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য প্রার্থীর ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক নির্ধারণের নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে হাই কোর্ট। দুই আইনজীবীর করা রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে মঙ্গলবার বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের বেঞ্চ এ রুল জারি করেন।