ট্রাম্প ও পুতিনের খেলায় ইউক্রেইন
আলাস্কা থেকে ওয়াশিংটন—ট্রাম্প ও পুতিনের কূটনৈতিক খেলা আবারও আন্তর্জাতিক মঞ্চে ইউক্রেইনের ভাগ্যকে ঝুঁকিতে ফেলেছে। এবার অবশ্য জেলেনস্কি একা নন; তার সঙ্গে রয়েছেন ইউরোপীয় নেতারা। কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে, শান্তি সম্ভাবনা বাস্তবে কতটা?