গাজায় যুদ্ধ বন্ধের আহ্বান যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানির
গাজায় অবিলম্বে যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছে যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি। যৌথ বিবৃতিতে তারা বলেছে, গাজায় যুদ্ধ অবসানের সময় হয়েছে। গাজাবাসীকে মানবিক সহায়তা থেকে বঞ্চিত করা নিয়ে তিন দেশ প্রতিবাদ জানিয়েছে। বিশুদ্ধ পানি ও খাবারসহ নাগরিকদের মৌলিক চাহিদা পূরণে জোর দেওয়া হয়েছে বিবৃতিতে।