চার বছর ধরে চলা ইউক্রেইন যুদ্ধ অবসান নিয়ে ট্রাম্প আশার কথা শোনালেও বাস্তবতা বলছে ভিন্ন কথা।
গাজায় যুদ্ধবিরতি হলেও মাঝে মাঝেই আক্রমণ করে বসে ইসরায়েল। উত্তর গাজার উপর সূর্যাস্তের এ ছবি ইসরায়েলি সীমান্ত থেকে তোলা।
নিউজ ডেস্ক
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published :
29 Dec 2025, 08:08 AM
Updated :
26 Aug 2026, 05:25 PM
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে হোয়াইট হাউজে ফিরিয়ে আনা ২০২৫ বিশ্বজুড়ে অস্থিরতাও বাড়িয়েছে। প্রায় একশ দেশে ট্রাম্পের বাড়তি শুল্ক বিশ্ব অর্থনীতিকে আতঙ্কে ফেলে দিয়েছে। ট্রাম্পের কঠোর অভিবাসন নীতির কারণে ভাগ্য পুড়েছে অনেকের।
এ বছর বিশ্ব সাক্ষী হয়েছে পোপ ফ্রান্সিসের মৃত্যু এবং তার জায়গায় নতুন পোপের আগমনের। মধ্যপ্রাচ্য এবং ইউক্রেইনে চলমান যুদ্ধ এবছর নতুন চেহারা দেখিয়েছে।
ব্যাপক দুর্ভিক্ষ, অনাহারেরও সাক্ষী হয়েছে বিশ্ব। অক্টোবরে গাজায় যুদ্ধবিরতি কিছুটা আনন্দ নিয়ে আসে। তবে তারপরও সেখানে রক্তক্ষয় থামেনি।
বিশ্ব উষ্ণায়নের পাশাপাশি বন্যা, ভূমিধসের কবলে পড়েছে বিশ্বের নানা প্রান্তের মানুষ। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ দাবানলে ধ্বংস হয় বিস্তীর্ণ এলাকা; বাস্তুচ্যুত হয় বহু মানুষ। বছর শেষে হংকংয়ে বহুতলে আগুন কেড়ে নিয়েছে শতাধিক মানুষের প্রাণ।
বছরজুড়ে ঘটে যাওয়া ঘটনাগুলো দেখে নেওয়া যাক বার্তা সংস্থা রয়টার্সের পঁচিশ ছবিতে।
বছরের শুরুতে ২১ জানুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে ক্ষমতা নেন ডনাল্ড ট্রাম্প। আগের দিন ওয়াশিংটনে আয়োজিত ‘কমান্ডার ইন চিফ বল’ অনুষ্ঠানে তলোয়ার হাতে ট্রাম্প, ঠিক পেছনেই দাঁড়িয়ে ফার্স্ট লেডি মেলানিয়া।
বছরের একেবারে শুরুতে পদত্যাগের ঘোষণা দেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। ৬ জানুয়ারি অটোয়ায় সরকারি বাসভন রিডো কটেজে সাংবাদিকদের সামনে তিনি এ ঘোষণা দেন।
ট্রাম্প দায়িত্ব নেওয়ার পরপরই বাংলাদেশসহ প্রায় শত দেশের ওপর বাড়তি শুল্ক আরোপ করেন। তাতে করে খরচ বেড়েছে বহু দেশের।
জানুয়ারির শেষে যুক্তরাষ্ট্রের রোনাল্ড রিগ্যান ওয়াশিংটন ন্যাশনাল বিমানবন্দরের কাছে মাঝ-আকাশে যাত্রীবাহী বিমানের সঙ্গে সামরিক উড়োজাহাজের সংঘর্ষ ঘটে। আকাশযান দুটি হিমশীতল পটোম্যাক নদীতে বিধ্বস্ত হয়ে প্রাণ যায় ৪০ জনের।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প তার নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী ইউক্রেইন যুদ্ধ বন্ধের চেষ্টা শুরু করেন বছরের গোড়াতেই। এর অংশ হিসেবে ২৮ ফেব্রুয়ারি হোয়াইট হাউজে তিনি বৈঠক করেন ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে। তবে দুজনের বাক-বিতণ্ডায় সেই বৈঠক ভেস্তে যায়।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের অবৈধ অভিবাসী বিতাড়ন নীতির আওতায় এবছর এল সালভাদরে পাঠানো হয় ২৫২ জনের বেশি ভেনেজুয়েলানকে। তারা বন্দি অবস্থায় নির্যাতনের শিকার হয়েছে বলে পরে মানবাধিকার সংস্থার প্রতিবেদনে উঠে আসে। যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোয়েম মার্চে এল সালভাদরের কারাগার পরিদর্শনের পরও চলে নির্যাতন। বন্দিদের সেলের সামনে দাঁড়িয়ে কথা বলছেন নোয়েম।
ভ্যাটিকানে ২৬ এপ্রিল মারা যান ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস। তার শেষকৃত্যে যাজকদের পাশাপাশি বিশ্ব নেতারা জড়ো হন।
মিয়ানমারের মান্দালয়ে ৩ এপ্রিলে ভূমিকম্পের পর একটি প্যাগোডার ভেতরে পড়ে থাকতে দেখা যাচ্ছে ক্ষতিগ্রস্ত বৌদ্ধমূর্তি।
কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার জেরে ৭ মে পাকিস্তানের ভূখণ্ডে বিমান হামলা চালিয়ে ‘অপারেশন সিঁদুর’ শুরু করে ভারত। অভিযানের চারদিনের মাথায় যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় প্রতিবেশী দুই দেশ যুদ্ধবিরতিতে সম্মত হয়। পাকিস্তানে সেনা অভিযানের পর সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্রমন্ত্রী বিক্রম মিশ্রি, কর্নেল সোফিয়া কুরেশি ও উইং কমান্ডার ব্যোমিকা সিং কে।
এক দশক বাদে ২ জুন ইতালির সিসিলিতে মাউন্ট এটনা আগ্নেয়গিরিতে বড় ধরনের অগ্ন্যুৎপাত হয়। মাউন্ট এটনা থেকে উত্তপ্ত গ্যাস, ছাই ও পাথরের কণার মেঘ আকাশে উঠতে দেখা যাচ্ছে।
বছরের মাঝামাছিতে পাল্টাপাল্টি হামলায় জড়ায় ইরান ও ইসরায়েল। ১৮ জুন ইসরায়েল-অধিকৃত গোলান মালভূমি থেকে ঠেকানো হয় ইরান থেকে ছোড়া এ ক্ষেপণাস্ত্র।
যুক্তরাষ্ট্রের টেক্সাসে আকস্মিক বন্যায় একটি ক্রিশ্চিয়ান ক্যাম্পের ১৫ শিশুসহ মোট ২৭ জন নিখোঁজ হয়; ক্ষয়ক্ষতি হয় ব্যাপক। বন্যার পর ৭ জুলাই গুয়াদালুপ নদীর তীরে রাখা হয় ক্যাম্প মিসটিকের সদস্যদের জিনিসপত্র।
স্টার্জন মুন নামে পরিচিত পূর্ণিমার দেখা মিলেছে ৮ অগাস্ট সন্ধ্যা থেকে ৯ অগাস্ট সকাল পর্যন্ত। জার্মানির ফ্রাঙ্কফুর্টে এ পূর্ণিমার সময় ছুটে চলেছে এক যাত্রীবাহী উড়োজাহাজ।
ইউক্রেইন যুদ্ধ বন্ধের চেষ্টায় ১৬ অগাস্ট আলাস্কায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে প্রায় তিন ঘণ্টা বৈঠক করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। তবে সেই আলোচনায় সমঝোতা হয়নি, যুদ্ধও থামেনি।
জেন-জি আন্দোলনে নেপালে সরকার পতন ঘটে। সরকারের দুর্নীতি ও কয়েকটি সোশাল মিডিয়া বন্ধের প্রতিবাদে ছড়িয়ে পড়েছিল বিক্ষোভ। ৮ সেপ্টেম্বর রাজধানী কাঠমান্ডুতে বিক্ষোভ চলার সময় পার্লামেন্ট ভবন থেকে লাফিয়ে নামছে এক বিক্ষোভকারী।
দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের আনুষ্ঠানিক আত্মসমর্পণের দিন উদযাপনে ৩ সেপ্টেম্বর বেইজিংয়ে বিশাল সামরিক কুচকাওয়াজে সংহতি প্রকাশ করে এক মঞ্চে হাজির হন চীন, রাশিয়া ও উত্তর কোরিয়ার নেতা। শি, পুতিন ও কিমের সঙ্গে ছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফও।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের কঠোর অভিবাসন নীতির আওতায় এবছর অনেকেই গ্রেপ্তার হয়েছে। নিউ ইয়র্কে অভিবাসন কর্মকর্তাদের হাতে আটক বাবার জন্য কাঁদছে এক শিশু।
বছরজুড়েই ইউক্রেইনের বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে রাশিয়া। ৫ অক্টোবরে ইউক্রেইনের জাপোরিজিয়ায় রাশিয়ার ড্রোন হামলায় বিধ্বস্ত হওয়া একটি বাড়ি ও গাড়ি।
গাজায় অক্টোবরে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও বিভিন্ন সময় হামলা চালিয়েছে ইসরায়েল। গাজা সিটির পূর্বপাশে শেজাইয়ার ইয়েলো লাইন সীমানার কাছে ইসরায়েলের হামলায় ধ্বংস হওয়া এ বাড়িঘরের
প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের অভিবাসন, শিক্ষা ও নিরাপত্তা নীতির বিরুদ্ধে এবছর যুক্তরাষ্ট্রের বহু শহরে ‘নো কিংস’ শীর্ষক বিক্ষোভ সমাবেশ হয়। ক্যালিফোর্নিয়ায় ক্যাটরিনা মেকাপ এবং স্ট্যাচু অব লিবার্টির মতো মুকুট মাথায় পরে বিক্ষোভ করতে দেখা যায় একজনকে।
নভেম্বরে আকাশে দেখা গেছে বছরের সবচেয়ে বড় ও উজ্জ্বল পূর্ণিমার চাঁদ, যাকে বলা হচ্ছে ‘সুপারমুন’। এবছর তিনবার সুপারমুন দেখার সুযোগ পেয়েছে বিশ্ববাসী। ৫ নভেম্বর অস্টেলিয়ায় সিডনির বন্ডি সৈকতে সুপারমুন দেখতে ভিড় করে সাধারণ মানুষ, পর্যটক ও চিত্রগ্রাহকরা।
ফিলিপিন্সে নভেম্বরে আঘাত হানা টাইফুন কালমায়েগিতে ১৮৮ জনের মৃত্যু হয়। ভিয়েতনামেও মৃত্যু হয় ৫ জনের।
কালমায়েগির রেশ না কাটতেই এবছর ফিলিপিন্সে আঘাত হানে আরেক সুপারটাইফুন ফুং-ওং। ১০ নভেম্বর দাগুপান শহরে কাদাপানির মধ্য দিয়ে হেঁটে চলেছেন এক বাসিন্দা।
প্রাচীন বিশ্বের সপ্তম আশ্চর্যের একটি, গিজায় খুফুর গ্রেট পিরামিডের পাশে নভেম্বরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় মিশরের বৃহৎ প্রত্নতাত্ত্বিক জাদুঘর ‘গ্র্যান্ড ইজিপশিয়ান মিউজিয়াম’। এর অন্যতম প্রধান আকর্ষণ হল বালক রাজা তুতেনখামেনের অক্ষত সমাধি থেকে উদ্ধার করা পুরো সংগ্রহ একসঙ্গে প্রদর্শন। ছবিতে তুতেনখামেনের সোনালি কফিন দেখছে এক শিশু।
নভেম্বরের শেষে হংকংয়ের একটি আবাসিক বহুতল কয়েকটি অ্যাপার্টমেন্ট ভবনে বড় ধরনের আগুন লেগে শতাধিক মানুষ নিহত হয়। ছবিতে বহুতল ভবনগুলোর নিচে থেকে ওপর পর্যন্ত আগুন জ্বলছে আর সেগুলো থেকে ঘন ধূসর ধোঁয়া বের হতে দেখা যাচ্ছে।
চার বছর ধরে চলা ইউক্রেইন যুদ্ধ অবসান নিয়ে ট্রাম্প আশার কথা শোনালেও বাস্তবতা বলছে ভিন্ন কথা।
নিউজ ডেস্ক | বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
প্রকাশিত: ০৮:০৮, ২৯ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ১৭:২৫, ২৬ আগস্ট ২০২৬