১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

বিজ্ঞাপনসহ স্ট্রিমিং সেবা চালুর পরিকল্পনা করছে অ্যামাজন প্রাইম

“সাম্প্রতিক বছরগুলোয় বিজ্ঞাপনযুক্ত খেলা সম্প্রচার ব্যবস্থার পাশাপাশি প্রাইম ভিডিও’র বিভিন্ন শো প্রকাশ ও সেগুলোর প্রচারণা চালানোর প্রবণতা বেড়েছে।”

বিজ্ঞাপনসহ স্ট্রিমিং সেবা চালুর পরিকল্পনা করছে অ্যামাজন প্রাইম

ছবি: রয়টার্স

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2023, 06:52 PM

Updated : 09 Jun 2023, 06:52 PM

নিজস্ব ভিডিও স্ট্রিমিং সেবা ‘প্রাইম ভিডিও’তে বিজ্ঞাপন সমর্থিত নতুন ব্যবস্থা চালুর পরিকল্পনা করছে স্ট্রিমিং জায়ান্ট ‘অ্যামাজন ডটকম’।

বুধবার মার্কিন বাণিজ্য দৈনিক ‘ওয়াল স্ট্রিট জার্নাল’ সংশ্লিষ্ট সূত্রের বরাতে বলছে, বেশ কয়েক সপ্তাহ ধরে এই বিষয়ে আলোচনা চলছে। এরইমধ্যে একই সুবিধা চালু করেছে নেটফ্লিক্স ও ওয়াল্ট ডিজনি।

উচ্চ মুদ্রাস্ফীতি ও সুদের হার বৃদ্ধিতে বিনোদন’সহ বিভিন্ন খাতে মানুষের খরচে লাগাম পরায় নতুন গ্রাহক খুঁজে পাওয়ার গতিতে কিছুটা ভোগান্তিতে পড়েছে স্ট্রিমিং শিল্প।

ওয়াল স্ট্রিটের প্রতিবেদন অনুসারে, প্রাইম ভিডিও চ্যানেলে বিজ্ঞাপনভিত্তিক স্ট্রিমিং ব্যবস্থা চালুর লক্ষ্যে ওয়ার্নার ব্রাদার্স, প্যারামাউন্ট-এর মতো শীর্ষ বিনোদন কোম্পানিগুলোর সঙ্গে আলোচনা করছে অ্যামাজন।

এই প্রসঙ্গে রয়টার্স ওয়ার্নার ব্রাদার্স ও প্যারামাউন্টের মন্তব্য জানতে চাইলে তাৎক্ষণিক সাড়া মেলেনি। অন্যদিকে, মন্তব্য করতে রাজি হয়নি অ্যামাজন।

এই খাতের বিস্তৃত বাজারে চলমান দুরবস্থার সঙ্গে সামঞ্জস্য রেখে বুধবার অ্যামাজনের শেয়ারমূল্য কমেছে তিন শতাংশ।“সাম্প্রতিক বছরগুলোয় বিজ্ঞাপনযুক্ত খেলা সম্প্রচার ব্যবস্থার পাশাপাশি প্রাইম ভিডিও’র বিভিন্ন শো প্রকাশ ও সেগুলোর প্রচারণা চালানোর প্রবণতা বেড়েছে।” --বলেন বাজার বিশ্লেষক কোম্পানি ‘ইনসাইডার ইনটেলিজেন্স’-এর প্রধান বিশ্লেষক রস বেনেস।প্রাইম ভিডিও’র খেলা সম্প্রচার ব্যবস্থায় এরইমধ্যে বিজ্ঞাপন চালু হয়েছে।“প্রাইম ভিডিওতে আনুষ্ঠানিকভাবে বিজ্ঞাপন দেখানোর সুবিধা অ্যামাজনকে দর্শক কেন্দ্রীভূত করতে ও ব্র্যান্ডিংয়ের সঙ্গে সামঞ্জস্য আনতে সাহায্য করবে।”