২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

ইউরোপে গ্রাহকদের ব্যক্তিগত ডেটা সংরক্ষণ করবে মাইক্রোসফট

ইইউ’র প্রাইভেসি ও সুরক্ষা আইন মেনে চলতে এরইমধ্যে ডেটা সংরক্ষণ ও প্রক্রিয়াকরণের সুবিধা চালু করছে বিশ্বের বিভিন্ন কোম্পানি।

ইউরোপে গ্রাহকদের ব্যক্তিগত ডেটা সংরক্ষণ করবে মাইক্রোসফট

ছবি: রয়টার্স

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2024, 03:36 PM

Updated : 12 Jan 2024, 03:36 PM

ইউরোপ অংশের ক্লাউড পরিষেবা গ্রাহকদের জন্য সব ধরনের ব্যক্তিগত ডেটা সেখানেই পর্যায়ক্রমে সংরক্ষণের পরিকল্পনা করছে মাইক্রোসফট।

এ পরিকল্পনার অংশ হিসেবে ইউরোপীয় গ্রাহকদের জন্য ব্যক্তিগত ডেটা সংরক্ষণ প্রক্রিয়া চালু ও সংরক্ষণের সুবিধা চালু করছে কোম্পানিটি।

ইইউ’র প্রাইভেসি ও সুরক্ষা আইন মেনে চলতে এরইমধ্যে ডেটা সংরক্ষণ ও প্রক্রিয়াকরণের সুবিধা চালু করছে বিশ্বের বিভিন্ন কোম্পানি। ক্লাউড কম্পিউটিং খাতে বিভিন্ন নেতৃত্বস্থানীয় আন্তর্জাতিক পরিষেবার মধ্যে অন্যতম হল ‘অ্যামাজন ওয়েব সার্ভিসেস’। কোম্পানিটি গত অক্টোবরে বলেছে, তারা ইউরোপ অংশের বিভিন্ন ক্লাউড সার্ভারে ডেটা সংরক্ষণের সুবিধা আনবে।

এর আগে ইউরোপের কয়েকটি অংশে ডেটা প্রক্রিয়াকরণের সুযোগ দিয়েছিল সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট। তারই অংশ হিসেবে, কোম্পানিটি এখন তাদের পরিষেবাগুলোতে স্বয়ংক্রিয়ভাবে তৈরি ‘সিস্টেম-জেনারেটেড’ লগের ডেটাও অন্তর্ভুক্ত করবে বলে প্রতিবেদনে উল্লেখ করেছে রয়টার্স।

শীর্ষ কোম্পানিগুলোর কাছে এখন ডেটা সংরক্ষণ এত বড় বিষয় হয়ে উঠেছে যে, তা অনেক দেশেই ছড়িয়ে পড়েছে। তাই এসব কোম্পানির ডেটা কোন জায়গায় আছে ও সেটি ইইউ’র প্রাইভেসি নীতিমালা মেনে চলে কি না, তা বোঝা জটিল হয়ে উঠেছে।

মাইক্রোসফটের প্রাইভেসি প্রধান জুলি ব্রিল এক ব্লগ পোস্টে বলেন, এ বছরের শেষ নাগাদ নিজেদের ডেটা সংরক্ষণের পরবর্তী ধাপ চালু করবে মাইক্রোসফট, যা অস্থায়ী ডেটা স্থানান্তরের জন্য প্রয়োজনীয় প্রযুক্তিগত সহায়তা দেবে।

ব্রিল আরও বলেন, ইউরোপীয় গ্রাহকদের প্রযুক্তিগত পরামর্শ দেওয়ার লক্ষ্যে একটি আর্থিক ফি ভিত্তিক গ্রাহক সেবা চালুর পরিকল্পনাও করছে কোম্পানিটি।