২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অফিসে কাজ করবে আইরোবট

নির্ধারিত কাজ করার ক্ষেত্রে রোবট সহায়ক হিসেবে বিভিন্ন ক্ষেত্রেই কাজ করছে। প্রযুক্তি সংবাদবিষয়ক ওয়েবসাইট ম্যাশএবলের খবরে প্রকাশ, রোবট প্রস্তুতকারী প্রতিষ্ঠান আইরোবট এবং নেটওয়ার্কিং পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান সিসকো এই প্রযুক্তি নিয়ে একত্রে কাজ করছে। সম্ভবত ‘এভা ৫০০’ মডেলের রোবট হবে মুখোমুখি যোগাযোগের জন্য প্রথম রোবোটিক সমাধান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

সাদ আব্দুল ওয়ালী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2013, 03:06 PM

Updated : 23 Aug 2022, 10:57 AM

এই প্রকল্পের অন্যতম প্রতিষ্ঠান আইরোবট ইতিমধ্যেই বাড়ির কাজের জন্য ‘ভ্যাকুয়াম রোবট’ এবং বোমা নিষ্ক্রিয় করতে ‘প্যাকবট’ তৈরি করে।

এভা ৫০০ মূলত অফিসের জন্য তৈরি করা হচ্ছে। এছাড়াও ভিডিও কনফারেন্সিং ব্যবহার করে প্রতিষ্ঠানের কর্মকারীদের মাঝে যোগাযোগ রক্ষায় সহায়তার জন্যও রোবটটি কাজ করবে।

এ বছরের শেষের দিকে ‘এভা ৫০০’ রোবট তৈরিতে একটি বেটা প্রোগ্রাম হাতে নেওয়া হয়েছে।