১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

গুগল সার্চের শীর্ষ তালিকা: গেইমিং, লাইফ স্টাইল, পার্ক, জাদুঘর

গুগলের লাইফ স্টাইল তালিকার শীর্ষে ছিল বিভিন্ন ধরনের খাবারের রেসিপি ও পানীয়। সবচেয়ে বেশি সার্চ হয়েছে ‘অলিম্পিক চকোলেট মাফিনে’র রেসিপি।

গুগল সার্চের শীর্ষ তালিকা: গেইমিং, লাইফ স্টাইল, পার্ক, জাদুঘর
ছবি: রয়টার্স

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2024, 04:54 PM

Updated : 26 Aug 2026, 11:07 AM

এবারও বছরের ট্রেন্ডিং সব অনুসন্ধান নিয়ে ‘ইয়ার ইন সার্চ’ প্রকাশ করেছে সার্চ জায়ান্ট গুগল। এতে উঠে এসেছে এ বছর গুগলে সার্চ করা সবচেয়ে বেশি গেইম, লাইফ স্টাইল, পার্ক ও জাদুঘরের নাম।

প্রকাশিত তথ্য অনুসারে, এ বছর গুগলে সার্চ করা গেইমিং তালিকার শীর্ষে রয়েছে নিউ ইয়র্ক টাইমসের ‘কানেকশনস’ গেইম। এ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে টিকে থাকার খেলা ‘পালওয়ার্ল্ড’। 

গুগলের লাইফ স্টাইল তালিকার শীর্ষে ছিল বিভিন্ন ধরনের খাবারের রেসিপি ও পানীয়। সবচেয়ে বেশি সার্চ হয়েছে ‘অলিম্পিক চকোলেট মাফিনে’র রেসিপি। 

গুগল ম্যাপস-এ সার্চ করা বিশ্বের বিভিন্ন পার্কের তালিকায় শীর্ষে রয়েছে নিউ ইয়র্কের ম্যানহাটন শহরের সবচেয়ে বড় ও গুরুত্বপূর্ণ পার্ক ‘সেন্ট্রাল পার্ক’। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ফিলিপিন্সের ম্যানিলা শহরের ‘রিজাল পার্ক’। 

এদিকে গুগল ম্যাপস-এ সার্চ করা শীর্ষ জাদুঘরের তালিকায় রয়েছে যুক্তরাজ্যের ইতিহাস ও সংস্কৃতির জাদুঘর ব্রিটিশ মিউজিয়াম।

চলুন, চোখ বুলিয়ে নেওয়া যাক তালিকাটিতে-

গেইম

●    কানেকশনস

●    পালওয়ার্ল্ড

●    ইনফিনিটি ক্রাফট

●    স্প্রুনকি

●    হেলডাইভারস ২

লাইফ স্টাইল 

●    অলিম্পিক চকোলেট মাফিন

●    তাংঘুলু

●    তিন্নির রেসিপি ‘ম্যাক অ্যান্ড চিজ’ 

●    আমের আচার 

●    দুবাইয়ের চকোলেট বার

পার্ক

●    নিউ ইয়র্কের সেন্ট্রাল পার্ক

●    ফিলিপিন্সের রিজাল পার্ক

●    জাপানের ওহোরি পার্ক

●    স্পেনের পার্ক গুয়েল

●    জাপানের ওদোরি পার্ক

জাদুঘর

●    ব্রিটিশ মিউজিয়াম 

●    ব্রাজিলের ‘মিউজিয়াম অফ আর্ট অফ সাও পাওলো অ্যাসিস চ্যাটেউব্রিয়ান্ড’ 

●    যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের ‘বিজ্ঞান ও শিল্প জাদুঘর’

●    মেক্সিকোর ‘মিউজিও ন্যাসিওনাল ডি অ্যান্ট্রোপোলজিয়া’ 

●    স্পেনের মাদ্রিদ শহরের ‘মিউজিও ন্যাসিওনাল দেল প্রাদো’