২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাজারে ‘স্যামসাং গিয়ার ভিআর’

এটিঅ্যান্ডটি এবং স্যামসাং ওয়েবসাইটে সোমবার লঞ্চ করা হয়েছে স্যামসাংয়ের ভার্চুয়াল রিয়ালিটিভিত্তিক গ্যাজেট ‘স্যামসাং গিয়ার ভিআর ইনোভেটর্স এডিশন হেডসেট’।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আজরাফ আল মূতী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2014, 02:24 PM

Updated : 22 Aug 2022, 08:03 PM

এক প্রতিবেদনে প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল জানিয়েছে, হেডসেটটির সঙ্গে নতুন মিল্ক ভিআর সেবা যুক্ত করা হয়েছে যা প্রতি কর্মদিবসে নতুন ও পেশাদার ভার্চুয়াল রিয়ালিটি কন্টেন্ট সরবরাহ করবে।

এটি স্টেরিও ডিসপ্লে হিসেবে নতুন স্যামসাং গ্যালাক্সি নোট ৪ এবং বিল্ট ইন কনসার্টের জন্য অকুলাসের সাহায্য নেবে। তবে একশ ৯৯ ডলার মূল্যের এই হেডসেটটি শুধু দুই বছর মেয়াদী চুক্তি রয়েছে এমন গ্যালাক্সি নোট ৪ ব্যবহারকারীরাই কিনতে পারবেন বলে জানিয়েছে ম্যাশএবল।

এ ধরনের লঞ্চ পরিকল্পনা প্রসঙ্গে দক্ষিণ কোরিয়ান ইলেকট্রনিক্স জায়ান্ট স্যামসাংয়ের ইমার্সিভ প্রোডাক্টস ও ভার্চুয়াল রিয়ালিটির জিএম নিক ডিকার্লো জানিয়েছেন, তারা সর্বত্র ছড়িয়ে দেবার বদলে ভিআর যে ভালো সে বিষয়টি নিশ্চিত করতে চান। তিনি আরও জানান, ইনোভেটর্স এডিশনের অর্থ হচ্ছে ‘কোনো কিছুর শুরু’।

স্যামসাং আশা করছে, মিল্ক ভিআরের সাহায্যে ব্যবহারকারীদের মধ্যে একটি প্রতিদিনের ভার্চুয়াল রিয়ালিটি অভ্যাস গড়ে উঠবে। বর্তমানে মিল্ক ভিআরে স্পোর্টস, অ্যাকশন, মিউজিক ও ভিআর লাইফ নামের চারটি চ্যানেল থাকবে। প্রতিটি চ্যানেলই কন্টেন্টে পরিপূর্ণ থাকবে বলে জানিয়েছে ম্যাশএবল।

ম্যাশএবলের তথ্য অনুসারে, ডিভাইসটিতে হিরোবাউন্ড, অ্যানসার ওয়ার্স এবং দ্য ব্লু প্রি-লোডেড অবস্থায় থাকবে। এছাড়াও ব্যবহারকারীরা চাইলে ৩৬০ ডিগ্রিতে ধারণ করা হয়েছে এমন কন্টেন্ট ডাউনলোড করতে পারবেন।