২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন বেয়ারবোন কম্পিউটার ‘ক্রিয়েটর সিআই২০’

নতুন ‘বেয়ারবোন’ কম্পিউটার ‘ক্রিয়েটর সিআই২০’(CI20) বানিয়েছে ব্রিটিশ চিপ ডিজাইনার ইমাজিনেশন। সিআই২০-কে বিবেচনা করা হচ্ছে বহুল ব্যবহৃত রাসবেরি পাই কম্পিউটারের সরাসরি প্রতিদ্বন্দ্বী হিসেবে।

আব্দুল্লাহ জায়েদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2014, 05:17 PM

Updated : 22 Aug 2022, 08:01 PM

বিবিসি জানিয়েছে, রাসবেরি পাইয়ের থেকে শক্তিশালী সিআই২০-এর প্রসেসর। মেমোরি আর অনবোর্ড স্টোরেজের দিক থেকেও এগিয়ে সিআই২০। গ্রাফিক্স চিপ হিসেবে আছে অ্যাপলের আইপ্যাডে ব্যবহৃত চিপের বিশেষ সংস্করণ।

২০১৫ সালের জানুয়ারি মাসে প্রযুক্তিপণ্যের বাজারে অভিষেক হবে এর। দাম হবে ৫০ পাউন্ড।

অপেন সোর্স অপারেটিং সিস্টেম লিনাক্সের বিভিন্ন সংস্করণ ব্যবহার করা যাবে সিআই২০-এ। এমনকি চলবে গুগলের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমও। আছে অনবোর্ড ব্লুটুথ ও ওয়াই-ফাই কানেক্টর।

নতুন কোনো প্রকল্পের জন্য ‘হাই-পারফরমেন্স’ বোর্ড খুঁজছেন এমন ক্রেতাদের জন্যই সিআই২০ বানানো হয়েছে বলে মন্তব্য করেছেন ইমাজিনেশন মুখপাত্র টনি কিং-স্মিথ।