স্টার্টআপে ২০ কোটি ডলার আসছে
বাংলাদেশের প্রযুক্তি, ইন্টারনেট ও মিডিয়া খাতে বিনিয়েঅগের জন্য ২০ কোটি ডলারের তহবিল গঠন করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের আইটিহাব সিলিকন ভ্যালিত্তিক প্রতিষ্ঠান ‘ফেনক্স ভেঞ্চার ক্যাপিটাল’। বাংলাদেশের প্রযুক্তি বাজারে বিনিয়োগের জন্য সিলিকন ভ্যালিভিত্তিক কোনো প্রতিষ্ঠানের তহবিল গঠনের এটাই প্রথম ঘটনা।
এই বিসিয়োগের বিষয়ে ফেনক্সের সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী ড. আনিস উজ্জামান বলেন, “বাংলাদেশের প্রযুক্তি খাত অনেক সম্ভাবনাময়। আর ফেনক্স ভেঞ্চার ক্যাপিটাল এই খাতে বিনিয়োগের জন্যেই তহবিল গঠন করেছে।”
“সিলিকন ভ্যালির আধুনিক কার্যধারা বাংলাদেশে উদ্যোক্তাদের মধ্যে প্রচলনে এবং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ফেনক্স।”-- যোগ করেন তিনি।
ব্যবসা-বাণিজ্যভিত্তিক ম্যাগাজিন বিজনেসউইক এক প্রতিবেদনে জানিয়েছে, ফেনক্সের প্রতিষ্ঠা ২০১১ সালে। স্টার্টআপ প্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনীয় তহবিল ও পরামর্শ দিয়ে সহযোগিতার পাশাপাশি আন্তর্জাতিক বাজারে কাজ করে থাকে প্রতিষ্ঠানটি।
বাংলাদেশের জন্য ফেনক্সের বিনিয়োগ তহবিল গঠন সম্পর্কে শামীম বলেন, “ফেনক্সের কৌশলগত পরামর্শ, বৈশ্বিক নেটওয়ার্ক আর আর্থিক সহযোগিতা বাংলাদেশ সরকারের ‘ওয়ান বাংলাদেশ’ লক্ষ্য অর্জনে সহযোগিতা করবে এবং স্থানীয় আইটি প্রতিষ্ঠানগুলোকে আন্তর্জাতিক পর্যায়ে লাভজনক প্রতিষ্ঠান হিসেবে কাজ করতে সহযোগিতা করবে।”
