২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ই-ইংক স্মার্টওয়াচ নিয়ে ব্যস্ত সনি!

এবার নাকি ই-ইংক স্মার্টওয়াচ তৈরিতে ব্যস্ত সনি। ২০১৫ সাল নাগাদ জাপানিজ ইলেকট্রনিক্স পণ্য নির্মাতা সনি’র এই ই-ইংক স্মার্টওয়াচ বাজারে আসার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে প্রযুক্তিবিষয়ক একাধিক সাইট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আজরাফ আল মূতী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2014, 06:48 PM

Updated : 13 Oct 2022, 12:52 PM

বুধবার ব্যবসা বাণিজ্যভিত্তিক মার্কিন দৈনিক ব্লুমবার্গ এক প্রতিবেদন থেকে সনির এই আসন্ন পণ্য সম্পর্কে জানায় সর্বপ্রথম।

ব্লুমবার্গের ওই প্রতিবেদনের তথ্য মোতাবেক, স্মার্টওয়াচটির ফেইস এবং রিস্টব্যান্ড দুই জায়গাতেই ই-ইংক ব্যবহার করা হয়েছে যার ফলে স্মার্টওয়াচটি সম্পূর্ণরূপে উপস্থিতি পরিবর্তনের ক্ষমতা পাবে।

তবে এই স্মার্টওয়াচের ক্ষেত্রে আভ্যন্তরীণ ফিচার নয়, বরং বাহ্যিকরূপই প্রাধাণ্য পাবে বলে জানিয়েছে প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল। ই-ইংকের বিষয়টি ছাড়া স্মার্টওয়াচটি দেখতে কেমন হবে বা এর স্পেসিফিকেশন কেমন হবে সে বিষয়ে কোনো তথ্য জানা যায়নি।

সনি যাতে বাজারে দ্রুত অভিনব পণ্য নিয়ে আসতে পারে সে লক্ষ্যে এ বছরের অগাস্টে সনির প্রধান নির্বাহী কাজুও হিরাই প্রতিষ্ঠানটির পণ্য কৌশল বিভাগের দায়িত্ব নেন। সনি যদি ই-ইংক স্মার্টওয়াচ বাজারে আনতে পারে, তাহলে পণ্য তৈরির যে নতুন পথ প্রতিষ্ঠানটি অবলম্বন করছে, এটি তার প্রথম প্রত্যক্ষ ফলাফল হবে বলেই মন্তব্য করেছে ম্যাশএবল।