২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফোন চার্জ দিতে আধা মিনিট

আধা মিনিটে ফোন আর এক মিনিটে গাড়ি চার্জ করা যাবে এখন। এমন চমকপ্রদ এক ব্যাটারি আনছে ন্যানো-প্রযুক্তি নিয়ে কাজ করা ইসরায়েলি প্রতিষ্ঠান স্টোরডট।

আজমল বশির শিহাব

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2014, 07:50 PM

Updated : 25 Apr 2022, 05:01 PM

তেল-আবিবভিত্তিক ওই প্রতিষ্ঠান ন্যানো-প্রযুক্তি ব্যবহার করে গাড়ি আর স্মার্টফোনের জন্য একটি ব্যাটারি তৈরি করছে, যা ঘন স্পঞ্জের মতো চার্জ জমিয়ে তা খুব দ্রুত সরবরাহ করতে পারবে। স্মার্টফোনের জন্য এটি সময় নেবে মাত্র ৩০ সেকেন্ড। প্রাথমিকভাবে বানানো ব্যাটারির প্রোটোটাইপ ভার্সন স্মার্টফোনের জন্য বেশ মোটা হয়ে গেলেও, ২০১৬ সালের মধ্যেই এর পাতলা ভার্সন বের করা হবে বলে জানিয়েছে রয়টার্স।

স্টোরডটের প্রধান নির্বাহী ডোরন মায়ের্সডর্ফ এর দাবি- এগুলো সম্পূর্ণই নতুন উপাদান, যা কখনোই বানানো হয় নি। ন্যনোডোট সৃষ্টির উপর ভিত্তি করে বানানো এই প্রজেক্টের জন্য প্রতিষ্ঠানটি দু’দফায় প্রায় নয় কোটি ডলার তহবিল সংগ্রহ করেছে। এ তহবিলে এশিয়ান এক শীর্ষ মোবাইল কোম্পানি সহায়তা করেছে বলে জানা গেলেও, মায়ের্সডোর্ফ ঐ মোবাইল কোম্পনির নাম প্রকাশে অস্বীকৃতি জানান।

এ বছর স্মার্টফোনব্যবহারকারীর সংখ্যা প্রায় পৌনে দুইশ’ কোটিতে দাঁড়াবে- এমন পূর্বাভাসের ভিত্তিতে নতুন এই পণ্য নিয়ে বেশ আশাবাদী স্টোরডট কর্তৃপক্ষ। গাড়ির ক্ষেত্রেও এমন ব্যাটারি তৈরি কথা ভাবছে তারা। রাশিয়ান ধনকুবের এবং ইংলিশ ফুটবল ক্লাব চেলসি’র প্রতিষ্ঠাতা রোমান আব্রামোভিচ স্টোরডটের একজন বিনয়োগকারী।