২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্টার ট্রেক কমিউনিকেটর বাস্তবেই

সায়েন্স ফিকশন সিনেমা স্টার ট্রেকে দেখানো প্রযুক্তিগুলোকে বাস্তবে রূপ দেওয়ার চেষ্টা চলছে অনেকদিন ধরেই। ট্রাইকর্ডার, হলোডেক, ফুড রেপ্লিকেটর বানাতে বিজ্ঞানীরা নিয়েছেন একাধিক পদক্ষেপ। এগুলো বানানো সম্ভব না হলেও স্টার ট্রেক কমিউনিকেটর ব্যাজ বানাতে সক্ষম হয়েছে পরিধেয় ডিভাইস নির্মাতা প্রতিষ্ঠান অনবিপ, এমনকি ব্যাজটি দেখতেও স্টারট্রেক কমিউনিকেটরের মতই।

মামুনুর রশীদ শিশির

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2014, 08:35 PM

Updated : 22 Aug 2022, 07:48 PM

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, অনবিপের এই কমিউনিকেটরের নাম অনিক্স। ক্লিপের সাহায্যে শার্টে আটকে থাকবে ডিভাইসটি, আর মোবাইলের সেঙ্গ সংযোগ স্থাপন ব্লুটুথের মাধ্যমে। তবে কথা বলতে হলে দরকার হবে আরেকজন অনিক্স ডিভাইস ব্যবহারকারী, একটি বাটন প্রেস করেই যোগাযোগ করা যাবে অন্যান্য ব্যবহারকারীর সঙ্গে।

বুধবার বাজারে এসছে ডিভাইসটি, দাম ৯৯ ডলার। আর একসঙ্গে দুটি কিনলে দাম পড়বে ১৯৫ ডলার।

বাজারে এই ধরনের কমিউনিকেটর প্রযুক্তিপণ্যের উপস্থিতি বিগত দুই দশক ধরেই আছে। ১৯৯৬ সালে নেক্সটেল নিয়ে এসেছে ‘পুশ-টু-টক’ সার্ভিস যা মোবাইলকে পরিণত করেছিল দুরপাল্লার ওয়াকিটকিতে। তবে মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর এসএমএস ও ‘সীমাহীন’ টকটাইম সেবা শুরু পর ব্যবহারকারীর আগ্রহ হারায় সার্ভিসটি।

তবে সাম্প্রতিক দৃশ্যপট অনুযায়ী, নতুন করে হয়তো বাজরে ফিরছে কমিউনিকেটর প্রযুক্তি। সম্প্রতি টেক জায়ান্ট অ্যাপল আইমেসেজ-এ চালু করেছে ভয়েস মেসেজিং। জনপ্রিয় সোশাল নেটওয়ার্কিং সাইট ফেইসবুকের হোয়াটসঅ্যাপেও যুক্ত হয়েছে ভয়েস মেসেজিং, যাতে ইন্টারনেট সংযোগ থাকলেই আলাপ করা যায় বিনাপয়সায়।