লাখ টাকার অ্যাপল ওয়াচ!
মার্কিন টেক জায়ান্ট অ্যাপলের বহুল আলোচিত ‘অ্যাপল ওয়াচ’-এর সর্বনিম্ন দাম সাড়ে ৩শ’ মার্কিন ডলার। তবে একটু সৌখিন হলেই এই স্মার্টওয়াচের পিছনে খরচ হয়ে যেতে পারে লাখ টাকা!
অ্যাপল ওয়াচের ১৮ ক্যারেট স্বর্ণের কেসিংয়ের ভার্সনটির দাম ৪ থেকে ৫ হাজার মার্কিন ডলার হতে পারে বলে জানিয়েছে ম্যাশএবল ডটকম। বর্তমান বাজারের হিসেবে যা ৩ লাখ টাকার বেশি।
গোপন সূত্রের বরাত দিয়ে অ্যাপল ওয়াচের এই সম্ভাব্য দাম নিয়ে প্রথম প্রতিবেদনটি প্রকাশ করে ফরাসি অ্যাপল ব্লগ আইজেন। আইজেনের প্রতিবেদন ঠিক হলে, একটা ১৮ ক্যারেট স্বর্ণের কেসিংয়ের অ্যাপল ওয়াচের দামে অনায়াসে কেনা যাবে ৫কে রেটিনা ম্যাক আর আইপ্যাড এয়ার ২।
আইজেন অ্যাপল ওয়াচের দাম নিয়ে প্রতিবেদন লিখেছে সংশ্লিষ্ট এক ‘গোপন’ সূত্রের বরাত দিয়ে। কয়েক বছরের মধ্যে অ্যাপলের তৈরি সবচেয়ে ব্যয়বহুল ডিভাইস হতে পারে ১৮ ক্যারেট স্বর্ণের কেসিংয়ের অ্যাপল ওয়াচ।
