২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সেলফি তুলতে ড্রোন!

সেলফি আসক্তদের জন্য ভালো খবরই বটে! ইনটেলের ‘মেইক ইট ওয়্যারএবল’ কনটেস্টে অংশ হিসেবে অভিনব এক ‘সেলফি ড্রোন’ বানিয়েছেন একদল ডেভেলপার। স্মার্টওয়াচের মতো কব্জিতে পরিধানযোগ্য এই বিশেষ ড্রোনের নাম ‘নিক্সি’। হাত থেকে খুলে দিয়ে কমান্ড করলেই কোয়াডকপ্টারে পরিণত হয়ে আকাশে উড়বে নিক্সি, দূর থেকে সেলফি তুলে দেবে।

আজমল বশির শিহাব

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2014, 05:19 PM

Updated : 22 Aug 2022, 07:48 PM

ম্যাশএবল এক প্রতিবেদনে জানিয়েছে, ইনটেলের ‘মেইক ইট ওয়্যারএবল’ কনটেস্ট শেষ হয়েছে সোমবার। প্রতিযোগিতার প্রথম স্থান জিতে নিয়েছে নিক্সি। পুরস্কার হিসেবে নিক্সির ডেভেলপার দলের তিন সদস্য ক্রিস্টোফার কসটাল, জেলিন জোভানভিক এবং মাইকেল নিদারমায়ার পাচ্ছেন ৫ লাখ মার্কিন ডলার।

উড়ন্ত অবস্থায় নিক্সি নিজের পথ খুঁজে নেয় মোশন–প্রেডিকশন অ্যালগরিদম আর একাধিক সেন্সর দিয়ে। হাই ডেফিনিশন ছবি ও ভিডিও ধারণ করতে সক্ষম সেলফি ড্রোন দিয়ে তোলা যাবে ৩৬০ ডিগ্রি প্যানারোমা ছবিও। আছে ফলো মোড আর থার্ড-পারসন ভিউতেও ছবি তোলার সুবিধা। ৪৫ গ্রাম ওজনের এই ক্যামেরাটি স্মার্টফোন দিয়েও নিয়ন্ত্রণ করা যায়।