২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিগনাল ঠেকাতে ৪ হাজার পাউন্ড!

মোবাইল ফোন আর ওয়াই-ফাই সিগনালের সংস্পর্শে আসলেই প্রচণ্ড মাথা ব্যথা শুরু হয়ে যায় তার। তাই ওয়াই-ফাই আর মোবাইল ফোন সিগনাল ঠেকাতে ৪ হাজার পাউন্ড খরচ করে নিজের বাড়ির ভিতরে-বাইরে ‘অ্যান্টি-রেডিয়েশন’ পেইন্ট করিয়েছেন ৭২ বছর বয়সী ব্রিটিশ নাগরিক স্টেফানি রাসেল।

আব্দুল্লাহ জায়েদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2014, 06:45 PM

Updated : 25 Apr 2022, 04:52 PM

“কোনো চিকিৎসক আমার রোগনির্ণয় করেননি। ওয়াই-ফাই বা মোবাইল সিগনালের আশপাশে থাকলেই আমি তা টের পাই। এই কারণে আমার জন্য কোথাও যাওয়া বা অন্যদের সঙ্গে দেখা করা কঠিন হয়ে দাঁড়িয়েছে। আমি ইন্টারনেট বা ইমেইল ছুঁয়েও দেখি না, এটা নিরাপদ নয়।”-- বলেছেন স্টেফানি।

রাসেল ইংল্যান্ডের পশ্চিম সাসেক্সের বাসিন্দা। ব্রিটিশ দৈনিক গার্ডিয়ান এত প্রতিবেদনে জানিয়েছে, ‘ইলেকট্রো-সেন্সিটিভিটি’-তে ভুগছেন বলে দাবি করছেন মিস রাসেল। অবস্থা এতটাই গুরুতর যে একাধিক মোবাইল ফোনের উপস্থিতিতে প্রচণ্ড মাথা ব্যথা শুরু হয় বলে বাসেও নাকি চড়তে পারেন না তিনি।

শেষ চেষ্টা হিসেবে অন্তত নিজের বাড়িতে যেন শান্তিতে থাকতে পারেন সেজন্য বাড়ির ভিতরে-বাইরে ‘অ্যান্টি-রেডিয়েশন’ পেইন্ট করিয়ে নিয়েছেন বিশেষজ্ঞদের দিয়ে। খরচ হয়েছে ৪ হাজার পাউন্ড। এরপর থেকে আগের তুলনায় ভালো আছেন বলে জানিয়েছেন রাসেল। আগের থেকে নিরাপদ অনুভব করছেন বলেও জানিয়েছেন তিনি।

শারীরিক বৈকল্য হিসেবে সুইডেন এবং কানাডায় ‘ইলেকট্রো সেন্সিটিভিটি’ স্বীকৃতি। এর ভূক্তভোগীরা মাথা ব্যথায় ভোগেন এবং অন্যদের চেয়ে বেশি ঘামেন।