ডেভেলপারদের জন্য আইওএস ৮.১
মঙ্গলবার অ্যাপ ডেভেলপারদের জন্য আইওএস ৮.১ বেটা ২ এবং ওএস এক্স ইয়োসেমিটি জিএম ২ উন্মুক্ত করেছে অ্যাপল। ইয়োসেমেটির প্রথম ‘জিএম ক্যান্ডিডেট; এবং আওএস ৮.১ বেটা ভার্সন উন্মুক্ত করার এক সপ্তাহের মাথায় এই পদক্ষেপ নিল কুপার্টিনোর টেক জায়ান্ট।
প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল এক প্রতিবেদনে জানিয়েছে ওএস এক্স ইয়োসেমিটির জিএম আপডেটের জন্য মাত্র ১০০ মেগাবাইট মেমোরির প্রয়োজন। ফলে ইয়োসেমিটির বাণিজ্যিক ভার্সনটি প্রায় প্রস্তুত বলেই ধারণা করছে ম্যাশএবল।
অন্যদিকে সাম্প্রতিক এক গুজবে শোনা যাচ্ছে ১৬ অক্টোবর ‘টাচআইডি-এনাবলড’ আইপ্যাড এয়ার এবং ওএস এক্স ইয়োসেমিটি নিয়ে এক ইভেন্টের আয়োজন করছে অ্যাপল।
২০ অক্টোবর অ্যাপল আইওএস ৮.১ উন্মোচন করবে, এমনটাও শোনা যাচ্ছে প্রযুক্তি বাজারে। আশা করা হচ্ছে ‘অ্যাপল পে’ সেবাও চালু হবে একই সময়ে।
