মহাকাশ যাত্রা নিয়ে মজার ঘটনা
মার্কিন যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়াসহ ইউরোপের বিভিন্ন দেশের নভোচারীরা যখন জীবনের ঝুঁকি নিয়ে মহাকাশে পাড়ি জমান, তখন হয়তো পৃথিবীর কোনো এক প্রান্তের একা কোনো কিশোর বা কিশোরীকে পৃথিবীর বাইরে অজানা মহাশূন্য হাতছানি দেয় ঘড়ের গণ্ডি পার হয়ে অজানায় অভিযানের। পৃথিবীর সীমানা পেরিয়ে এই অভিযানে জীবনের ঝুঁকিটা যে কতো বড় সেটা বলার অপেক্ষা রাখে না।
তবে তার মানে এই নয় মহাকাশ অভিযানের পুরোটা জুড়েই থাকে টানটান উত্তেজনা, জীবনের ঝুঁকি এড়াতে সদা তৎপর মহাকাশচারীরা। সংশ্লিষ্ট অনেক ঘটনাই জোগায় নিখাদ হাসির খোরাক। কিছু ঘটনা শুনলে হাসির পাশাপাশি সহানুভূতি যাগে মহাকাশ বিজ্ঞানী আর নভোচারীদের প্রতি। আবার কিছু ঘটনা শুনলে মনে হবে এটা কোনো সত্যি ঘটনা নয়, মঞ্চে একজন স্ট্যান্ডআপ কমেডিয়ানের লোক হাসানো গল্প মাত্র।
চন্দ্রজয় থেকে শুরু করে মঙ্গল অভিযান পর্যন্ত এমন মজার কয়েকটি ঘটনা জানিয়েছে লিস্টভার্স ডটকম।
শুধু নিল আর্মস্ট্রং আর বাজ অলড্রিন নন, এরপরের তিনটি মিশনে চাঁদের বুকে পা দেওয়া নভোচারীদেরও যেতে হয়েছে একই প্রক্রিয়ার মধ্যে দিয়ে। অ্যাপলো ১৪ মিশনের পর চাঁদে কোনো প্রাণের অস্তিত্ব নেই বলে নিশ্চিত হন বিজ্ঞানীরা। মাঝের মিশনগুলোর নভোচারীদের পোহাতে হয়েছে এই ভোগান্তি।
২১ দিন আটকে রেখে রীতিমতো গবেষণা চালানো হয় নিল আর্মস্ট্রং আর বাজ অলড্রিনের উপর। তারা চাঁদ থেকে কোনো জীবাণু বয়ে আনেননি সেটা নিশ্চিত হওয়ার পরই মুক্তি মেলে এই দুই নভোচারীর। এরপর ২৫টি দেশে ঘুরে বেড়িয়েছেন তারা, অংশ নিয়েছেন বিভিন্ন উৎসবমুখর প্যারেডে। এমনকি স্বাক্ষাৎ পেয়েছেন রানী দ্বিতীয় এলিজাবেথেরও।
অটোগ্রাফ লাইফ ইনসুরেন্স: বিশ্বাস করতে হয়তো কষ্ট হবে, অ্যাপলো ১১ মিশনের ৩ যাত্রী নিল আর্মস্ট্রং, বাজ অলড্রিন আর মাইকেল কলিনসের জীবন বীমা করাতে ব্যর্থ হয়েছিল মার্কিন সরকার। কোনো প্রতিষ্ঠানই রাজি হয়নি এই তিন নভোচারীর জীবন বীমা করাতে।
মহাকাশের গন্ধ: মহাকাশের গন্ধ কেমন এই প্রশ্ন করলে সিংহভাগ মানুষই হয়তো বলবেন ‘মহাকাশে আবার গন্ধ কিসের!’ কেউ হয়তো ভেবে চিন্তে বলবেন গন্ধ থাকলেও সেটা হবে ঘণীভূত অক্ষিজেনের। কিন্তু নভোচারীরা কিন্তু বলেন ভিন্ন কথা। মহাকাশে হেটে বেড়ানোর অভিজ্ঞতা আছে এমন অনেক মহাকাশচারীই জানিয়েছেন ‘ধাতব’ একটা গন্ধ পাবার কথা। আবার কেউ কেউ বলেন রাসবেরি আর রামের মিশেলে একটা গন্ধও নাকি পাওয়া যায় মহাকাশে। ওয়েল্ডিংয়ের ধোয়ার মতো গন্ধ পাবার কথাও জানিয়েছেন মহাকাশচারীরা। মহাকাশের ওই গন্ধগুলো পৃথিবীতে কৃত্রিমভাবে সৃষ্টির চেষ্টা অনেকবারই করেছে নাসা। ফলাফল ছিল শুধুই ব্যর্থতা।
শুরুতে আইএসএসে বেশ ভালো ভাব জমে গিয়েছিল মার্কিন আর রাশিয়ার নভোচারীদের। কিন্তু কয়েক বছরের মাথায় দ্বন্দ্বের সূত্রপাত।
প্রকৃতির ডাকে সাড়া দিতে হলে নভোচারীরা সাধারণত সবচেয়ে কাছের টয়লেটটাই বেছে নেন। কিন্তু ঝামেলা পাকায় রাশিয়ান নভোচারীদের খাদ্যাভাস। মহাকাশে মাছ-মাংসের জেলি খেয়ে অভ্যস্ত রাশিয়ান নভোচারীরা। আর এতে সমস্যা হল, এই খাবার খেয়ে প্রাকৃতিক কাজ সাড়তে গেলে প্রায়ই আটকে যেত কমোড। আর মহাকাশে এই সমস্যার সমাধান করা যে কি জটিল বিষয় সেটা বিস্তারিত আলোচনা না হয় নাই হল। শেষ পর্যন্ত ত্যক্ত বিরক্ত হয়ে আমেরিকান নভোচারীদের টয়লেট যেন রাশিয়ার নভোচারীরা ব্যবহার করতে না পারেন, সে জন্য জারি করা হয়েছে কড়া নিষেধাজ্ঞা।
তবে পুরো ব্যাপারটা হালকাভাবে নিতে একেবারেই নারাজ ছিলেন সুইগার্ট। সুইগার্টের চাপের মুখে নাসার সহযোগিতায় সময় বাড়ানো হয় তার আয়কর পরিশোধের।
ওই ঘটনার ৩৩ বছর পর আইএসএসের বর্তমান প্রধান রাশিয়ান নভোচারী পাভেল ভিনোগ্রাদভ মহাকাশ থেকেই আয়কর পরিশোধ করে ইতিহাসের পাতায় নাম লেখান।
মহাকাশে আকস্মিক কোনো দূর্ঘটনার আশঙ্কা এখন যেমন আছে, ঠিক তেমনি ছিল ১৯৬৯ সালেও। অ্যাপলে ১১ মিশনে নভোচারীরা চাঁদে পা দেওয়ার পর কী ঘটবে সেটা নিয়ে শঙ্কাটা ছিল আরও বেশি। চাঁদে কোনো ভিনগ্রহবাসীর মুখোমুখি হলে তিন নভোচারীর ভাগ্যে কী ঘটবে এই বিষয়টি নিয়ে আশংকা এতোটাই বেশি ছিল যে আগে ভাগেই এক শোকবার্তা লিখিয়ে নিয়েছিলেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন। নিল আর্মস্ট্রং আর বাজ অলড্রিন চাঁদের বুক থেকে জীবিত না ফিরলে জাতিকে সেই শোকবার্তা পৌঁছে জিতে, উইলিয়াম স্যাফায়ারকে দিয়ে লিখিয়ে নেওয়া সেই শোকবার্তার শুরুটা ছিল--
“Fate has ordained that the men who went to the moon to explore in peace will stay on the moon to rest in peace. These brave men, Neil Armstrong and Edwin Aldrin, know that there is no hope for their recovery. But they also know that there is hope for mankind in their sacrifice. These two men are laying down their lives in mankind’s most noble goal: the search for truth and understanding.”
