২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অক্টোবরেই নতুন আইপ্যাড!

সেপ্টেম্বরে নতুন দুই আইফোনের অভিষেকের পর প্রযুক্তি বাজারে এখন নতুন গুজব, অক্টোবর মাসেই নতুন আইপ্যাড আনছে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল। পাশাপাশি শোনা যাচ্ছে নতুন আইম্যাক কম্পিউটার এবং ওএস এক্স অপারেটিং সিস্টেমের অভিষেকেরও কথাও।

আব্দুল্লাহ জায়েদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2014, 04:58 PM

Updated : 22 Aug 2022, 07:15 PM

অ্যাপল ১৬ অক্টোবর এক ইভেন্টের আয়োজন করছে বলে জানিয়েছে প্রযুক্তিবিষয়ক সাইট রিকোড। ওই প্রতিবেদনেও বলা হয়েছে নতুন আইপ্যাড, আইম্যাক আর ওএস এক্সের কথা।

রিকোডের প্রতিবেদন অনুযায়ী, অ্যাপল নতুন দুই আইফোন আর অ্যাপল ওয়াচ উন্মোচন করেছিল যে অনুষ্ঠানে, সেটির তুলনায় ছোট পরিসরে আয়োজন করা হচ্ছে ১৬ অক্টোবরের ইভেন্ট।

একটা সময়ে ‘মারমার কাটকাট’ বিক্রি ছিল আইপ্যাডের। কিন্তু সাম্প্রতিক সময়ে থিতিয়ে এসেছে সেই অ্যাইপ্যাড উন্মাদনা। সর্বশেষ প্রান্তিকে ট্যাবলেট কম্পিউটারটির বিক্রি থেকে আয়ের পরিমাণ আগের প্রান্তিকের তুলনায় শতকরা ৮ শতাংশ কমে এসেছে বলে জানিয়েছে অ্যাপল।

তবে আইবিএমের সঙ্গে নতুন জোট আর নতুন মডেলগুলোর বৈচিত্রের কারণে অ্যাইপ্যাডের পালে আবারও নতুন হাওয়া লাগতে পালে বলে মন্তব্য করেছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।