২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্যামসাং-এলজির ‘জায়ান্ট’ টেলিভিশন

বার্লিনে চলতি কনজিউমার ইলেকট্রনিক্স শো ‘আইএফএ ২০১৪’-তে একাধিক ‘জায়ান্ট’ টেলিভিশন উন্মোচন করেছে শীর্ষ প্রযুক্তি পণ্য নির্মাতা স্যামসাং ও এলজি। শুধু স্ক্রিনের দৈর্ঘ্যের হিসেবে নয়, রেজুলিউশনের দিক থেকেও বাজারের অন্যান্য টেলিভিশনকে হার মানাবে এগুলো।

মামুনুর রশীদ শিশির

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2014, 08:16 PM

Updated : 22 Aug 2022, 07:03 PM

প্রযুক্তি বিষয়ক সাইট ম্যাশএবল এক প্রতিবেদনে জানিয়েছে, ১০৫ ইঞ্চির ইউএইচডি টেলিভিশন নিয়ে এসেছে স্যামসাং। দক্ষিণ কোরিয়ান টেক জায়ান্টের দাবি, এখনও প্রোটোটাইপ পর্যায়ে আছে এটি। আর এর দাম কম-বেশি আড়াই লাখ ডলার হতে পারে বলে মন্তব্য করেছে ম্যাশএবল। 

১০৫ ইঞ্চি স্ক্রিনের টিভির সবচেয়ে আকর্ষণীয় ফিচার হল চোখের সামনেই সমান থেকে বাঁকানো স্ক্রিনে রূপান্তরীত হবে। স্ক্রিন কতটুকু বাঁকাবে তা নিয়ন্ত্রণ করা যাবে রিমোট কন্ট্রোলের সাহায্যে।

‘আইএফএ ২০১৪’-তে ১০৫ ইঞ্চির ‘কার্ভড’ টেলিভিশন দেখিয়েছে এলজি। তবে ৫১২০ বাই ২১৬০ পিক্সেল রেজুলিউশনের টিভি সেটটি লস অ্যাঞ্জেলেসের কনজিউমার ইলেকট্রনিক্স শোতেই (সিইএস) দেখিয়েছিল এলজি।

তবে আএফএ ২০১৪-তে সবার চোথে ধাঁধা লাগিয়ে দিয়েছে এলজির ৯৮ইঞ্জি স্ক্রিনের এইটকে (8K) টেলিভিশন। এইট-কে টিভির স্ক্রিন রেজুলিউশন ৭৬৮০ বাই ৪৩২০ পিক্সেল। এলজির দাবি, ফুল এইচডি থেকে ১৬ গুণ বেশি রেজুলিউশন এইট-কে টেলিভিশনটির।