২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রোমান অক্ষর ছাড়াও জিমেইল অ্যাড্রেস!

রোমান অক্ষর বাদে অন্য অক্ষর ব্যবহার করেও ইমেইল অ্যাড্রেস খোলার সুযোগ দিচ্ছে জিমেইল। অর্থাৎ, এখন জিমেইল ব্যবহারকারীদের ইমেইল ঠিকানায় A থেকে Z অক্ষরই ব্যবহার করতে হবে- এমন কোনো বাধ্যবাধকতা থাকছে না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আজরাফ আল মূতী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2014, 08:25 PM

Updated : 22 Aug 2022, 06:51 PM

এক প্রতিবেদনে প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল জানিয়েছে, জিমেইলের মাধ্যমে এ ধরনের ইমেইল অ্যাড্রেস তৈরি করা যাবে এবং সেগুলোর মাধ্যমে ইমেইল পাঠানোর বিষয়টি এক ব্লগ পোস্টে নিশ্চিৎ করেছেন একজন গুগল প্রকৌশলী।

তবে জিমেইল অ্যাড্রেস তৈরির সময় তথ্যগুলো ইংরেজি বা রোমান অক্ষরেই দিতে হবে। জিমেইলে এ পরিবর্তন যোগ করা প্রসঙ্গে গুগলের সফটওয়্যার প্রকৌশলী পেড্রো কাপারো মনোফেরের এক ব্লগ পোস্টে জানিয়েছেন,          ইন্টারনেট ইঞ্জিনিয়ারিং টাস্ক ফোর্সে’র মান অনুসারে প্রতিষ্ঠানটি এই পরিবর্তনটি আনছে। তারা আশা করছেন, একে বৈশ্বিক মানে নিয়ে আসতে অন্য সেবাদাতারাও এটি গ্রহন করবেন।

মনোফরের লিখেছেন, বিষয়টিকে বাস্তবায়িত করতে যেসব ইমেইল সেবাদাতা এবং ওয়েবসাইটে ইমেইল অ্যাড্রেসের প্রয়োজন পড়ে থাকে, তাদের এটি স্বীকৃতি দিতে হবে। এটি বেশ কঠিন একটি কাজ। প্রযুক্তি রয়েছে, সুতরাং কাউকে এটি প্রথম শুরু করতে হবে।

মনোফেরের বলেছেন, “যোগাযোগে বেলায় ভাষা কখনই প্রতিবন্ধকতা হওয়া উচিত নয়।”