দ্বিগুন হয়েছে হুয়াওয়ে স্মার্টফোনের বিক্রি
এক প্রান্তিকে হুয়াওয়ের তৈরি স্মার্টফোনের বিক্রি বেড়েছে দ্বিগুণ। ইন্টারন্যাশনাল ডেটা কর্পোরেশন আইডিসির তথ্য অনুযায়ী, ২০১৪ সালের দ্বিতীয় প্রান্তিকে বিশ্বব্যাপী হুয়াওয়ের তৈরি ২৯ কোটি ৫৩ লাখ স্মার্টফোন বিক্রি হয়েছে।
এক বিজ্ঞপ্তিতে বছরের তৃতীয় প্রান্তিকেও এই সাফল্য ধরে রাখার এবং বিক্রির পরিমাণ বেড়ে ৩০ কোটিতে পৌঁছাবে বলে আশা প্রকাশ করেছে চীনা এই ফোন নির্মাতা।
এ ব্যাপারে আইডিসির ওয়ার্ল্ড ওয়াইড কোয়ার্টারলি মোবাইল ফোন ট্র্যাকার প্রোগ্রামের পরিচালক রায়ান রেথ বলেন, “এক প্রান্তিকে মোবাইল বিক্রির এই রেকর্ড প্রমাণ করে স্মার্টফোন বাজারের যথেষ্ট সম্ভাবনা এবং গতি রয়েছে।”
“ফিচার ফোনের বিদায়ের সময় এগিয়ে আসছে। আর ক্রেতাদের স্মার্টফোনের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার অবস্থানে আছে চীনা সরবরাহকারীরাই। কম দামে ব্যাপক হারে ভালো মানের স্মার্টফোন সরবরাহ করায় প্রতিযোগিতায় এগিয়ে যাচ্ছে প্রতিষ্ঠানগুলো।”--মন্তব্য করেন আইডিসির সিনিয়র রিসার্চ ম্যঅনেজার মেলিসা চাও।
১৭০টিরও বেশি দেশে মোবাইল ফোনকেন্দ্রিক সেবা দিচ্ছে হুয়াওয়ে। আডিসির ২০১৩ সালের হিসেব অনুযায়ী মোবাইল ফোন বিক্রির হিসেবে বিশ্বব্যাপী তৃতীয় স্থানে ছিল চীনা প্রতিষ্ঠানটি।
