২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিপাকে ‘বেনামি ইমেইল অ্যাপ’ নির্মাতা

গণমাধ্যমের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করতে গিয়ে উল্টো সমালোচনার মুখে পড়েছেন বেনামি ইমেইল পাঠানোর অ্যাপ ‘লিক (Leak)’ নির্মাতারা। নিজের পরিচয় গোপন রেখে যে কারও কাছে মেইল পাঠানোর একটি অ্যাপ্লিকেশন নির্মাতাদলের সদস্য তিনি।

আব্দুল্লাহ জায়েদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2014, 07:01 PM

Updated : 22 Aug 2022, 06:50 PM

অ্যাপটি থেকে এর নির্মাতারা বিভিন্ন শীর্ষ প্রযুক্তিভিত্তিক সাইটে বেশ কিছু উদ্ভট মেইল পাঠিয়েছিলেন। এতে গণমাধ্যম্যের দৃষ্টি আকর্ষণ যেমন হয়েছে তেমনি চলছে সমালোচনাও।

ম্যাশএবলের কাছে পাঠানো লিক নির্মাতাদের মেইলের বক্তব্য ছিল: “প্রিয় প্রতিবেশী, দয়া করে ঘরের মধ্যে নগ্ন হয়ে হাঁটা বন্ধ করবে? আমরা প্রতিদিনই সকালের নাস্তার সময় তোমাদের দেখতে পাই।”

লিকে প্রাপ্রকের মেইল অ্যাড্রেসটির নিচে প্রেরকের জায়গায় নিজের আসল পরিচয় গোপন রেখে নিজেকে চিহ্নিত করা যায় বন্ধু, প্রতিবেশী বা সহকর্মী হিসেবে। এরপর ‘যাচ্ছেতাই’ লিখে পাঠিয়ে দেওয়া যাবে প্রাপকের কাছে। মেইলটি যে লিক ব্যবহার করে পাঠানো হয়েছে কেবল সেটাই দেখতে পারবেন প্রাপক।

গণমাধ্যমের কাছে পাঠানো মেইলগুলোর ভাষা যে আসলেও ‘বাড়াবাড়ি’ হয়ে গেছে, সেটা স্বীকার করেছেন অ্যাপটির সহ-নির্মাতা লরেন্ট ডেসেরেই। “কিছু সংখ্যক সাংবাদিকের কাছে মেইল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিলাম আমরা। ভেবেছিলাম ব্যপারটা মজার হবে। প্রচলিত সংবাদ বিজ্ঞপ্তির থেকে আলাদা কিছু হবে।”-- বক্তব্য ডেসেরেইয়ের।

লিকের দুই নির্মাতা লরেন্ট ডেসেরেই আর সেবাস্তিয়ান থিয়েরিয়েটের দাবি অ্যাপটি বানাতে নাকি এক সপ্তাহ সময় লেগেছিল। বাজারে অ্যাপটি লঞ্চ করা হয়েছে জুলাইয়ের শেষ সপ্তাহে।