২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সামাজিকতা শেখায় ভিডিও গেইম

যেসব শিশুর প্রতিদিন অল্প সময় ভিডিও গেইম খেলার অভ্যাস আছে তারা অন্য যারা একেবারেই ভিডিও গেইম খেলে না বা যারা ভিডিও গেমে আসক্ত তাদের তুলনায় বেশি মিশুক। সম্প্রতি যুক্তরাজ্যে এক গবেষণায় এ বিষয়টি জানা গেছে।

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ইরা ডি. কস্তা

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2014, 07:00 PM

Updated : 22 Aug 2022, 06:49 PM

গবেষণায় দেখা গেছে, যারা একেবারেই ভিডিওগেইম খেলায় অভ্যস্থ নয় এবং যারা বেশিরভাগ সময় ভিডিওগেইম খেলে কাটায় তারা নতুন মানুষের সঙ্গে মিশতে বা খোলামেলাভাবে তেমন একটা কথা বলতে পারে না। কিন্তু এর তুলনায় সেসব শিশু দিনে এক ঘন্টা বা তার কম সময় ভিডিও গেইম খেলে থাকে তারা সহজে সবার সঙ্গে মিশতে পারে।

ব্রিটেনের অক্সফোর্ড ইউনিভার্সিটির অ্যান্ড্রু প্রিবিলস্কি বলেন, “যারা অতিরিক্ত ভিডিও গেইম খেলে থাকে সেসব শিশুরা বাস্তবে স্বভাবগত কিছু সমস্যার সম্মুখীন হয়ে থাকে। বেশি ভিডিও গেমে আসক্তির কারণে তারা সমাজে সহজে মিশতে পারে না।”

“বন্ধুদের সঙ্গে তাদের তেমন কোনো সমস্যা হয় না, এছাড়া তাদের মানসিক সমস্যাও কম হয়।”

এই গবেষণাটি ব্রিটেনের ১০ থেকে ১৫ বছর বয়সী পাঁচ হাজার শিশুর উপর চালানো হয়।