হাতই বেশি চালাচ্ছেন বিশ্বকাপের খেলোয়াড়রা!
ফুটবল খেলার রীতি পা ব্যবহার করে হলেও এবারের বিশ্বকাপে খেলোয়াড়রা হাতই ব্যবহার করছেন বেশি। না, সেটি মাঠে নয়, খেলার বাইরে সোশাল মিডিয়ায়। এবারের বিশ্বকাপ আসরের খেলোয়াড়রা নিজেদের অনুভূতী জানাতে ব্যবহার করছেন ফেইসবুক, টুইটার, ইউটিউব, ইনস্টাগ্রামের মতো সামাজিক মাধ্যমগুলো। এর আগের প্রতিটি বিশ্বকাপ আসরে নানা ধরনের গুজব, অভিযোগ ছড়ালেও তা সামাজিক মাধ্যমে সরাসরি আসেনি। কিন্তু এবার প্রযুক্তির কল্যাণে খেলোয়ারদের কথাও সরাসরি জানতে পারছেন বিশ্ববাসী।
এক প্রতিবেদনে নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, এবারই প্রথম খেলোয়াড়রা মাঠের বিষয়বস্তু সম্পর্কে নিজেদের ভাষ্য সরাসরি তুলে ধরছেন সামাজিক মাধ্যমগুলোতে, কথা বলছেন প্রতিদ্বন্দ্বী দলের খেলোয়াড়দের সঙ্গেও।
আসুন এক নজরে জেনে নেয়া যাক খেলোয়াড়দের বিশ্বকাপ কেন্দ্রিক সামাজিক বার্তাগুলো সম্পর্কে-
অন্যদিকে সম্প্রতি কলম্বিয়ার খেলোয়াড় কামিলো সুনিগারের কারণে ব্রাজিলিয়ান স্ট্রাইকার নেইমারের কশেরুকায় আঘাত পাওয়া এবং ইনজুরির কারণে বিশ্বকাপ থেকে ছিটকে পড়া নিয়ে সুনিগা সাহায্য নিয়েছেন সামাজিক মাধ্যমের। তিনি সেখানে তার প্রতিক্রিয়া এবং ব্যাখ্যা প্রকাশ করেছেন। এ ছাড়াও ব্যক্তিগতভাবে সরাসরি নেইমারকে উদ্দেশ্য করে সুনিগা লিখেছেন, “আমি তোমাকে পছন্দ করি, শ্রদ্ধা করি, এবং বিশ্বের সেরা খেলোয়ারদের একজন মনে করি। আমি আশা করি তুমি খুব দ্রুত সুস্থ্য হয়ে মাঠে ফিরে আসবে।”
অন্যদিকে যুক্তরাষ্ট্রের ফরোয়ার্ড ওন্ডোলস্কি বেলজিয়ামের বিপক্ষে সহজ গোল দিতে না পারায় এক সামাজিক মাধ্যম বার্তায় মার্কিন ভক্তদের উদ্দেশ্যে লিখেছেন, সবাইকে, বিশেষভাবে তার সতীর্থদের হতাশ করার জন্য তিনি লজ্জিত এবং দুঃখিত, কিন্তু তিনি জানেন এই ব্যর্থতা তাকে আরও দৃঢ় হতে সাহায্য করবে।
এসব ছাড়া খেলোয়াড়দের সেলফি, ভক্তদের মিশ্র অনুভূতির সামাজিক বার্তা সব কিছুই দেখা যাচ্ছে সামাজিক মাধ্যমে। খেলোয়াড়দের সামাজিক মাধ্যম ব্যবহার প্রসঙ্গে সামাজিক মাধ্যম পরামর্শক পিটার শ্যাংকম্যান বলেছেন, “জীবন আরও সহজ হয়ে আসে যদি তারা অনলাইনে আসতে পারে, কিছু বলতে পারে এবং তা সঠিক সময়ে বি্শ্ববাসীকে পৌঁছে দিতে পারে।”
