লিন্ডজির মামলায় ‘গ্র্যান্ড থেফট অটো V’
ভিডিও গেইম ‘গ্র্যান্ড থেফট অটো V’-এর নির্মাতা প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করেছেন হলিউডি অভিনেত্রী লিন্ডজি লোহান। অভিযোগ, গেইমটির এক চরিত্র তার আদলে ডিজাইন করা হয়েছে।
এক প্রতিবেদনে সংবাদ সংস্থারয়টার্স জানিয়েছে, বুধবার যুক্তরাষ্ট্রের ম্যানহাটন আদালতে গেইমটির নির্মাতাটেক-টু ইন্টারঅ্যাকটিভ সফটওয়্যার ইনকর্পোরেটেড এবং এর অধীনস্থ প্রতিষ্ঠান রকস্টারগেইমস ও রকস্টার নর্থের বিরুদ্ধে মামলাটি করা হয়েছে।
লোহানের অভিযোগ, গেইমনির্মাতা প্রতিষ্ঠানটি তার উপর ভিত্তি করে লেসি জোনস চরিত্রটি ডিজাইন করেছে এবংতার চেহারা, চুলের ধরন, পেশা, পোশাক, সানগ্লাস, হ্যাট, এমনকি গেইম চরিত্রটির পরনেথাকা শর্ট জিন্সও তার আদলে ডিজাইন করা হয়েছে।
মামলার নথি অনুসারে, গেইমটিতেদেখানো হয়েছে পশ্চিম হলিউডে অবস্থিত হোটেল চ্যাটিউয়ে অভিনেত্রী লেসি জোনস বাস করেনএবং গেইমের এক পর্যায়ে অভিনেত্রী চরিত্রটি পাপারাজ্জিদের কবল থেকে রক্ষা পেতে অন্যএকটি গেইম চরিত্রের সাহায্য চান।
মজার বিষয় হচ্ছে, পশ্চিমহলিউডে হোটেল মারমন্ট নামের হোটেলে লোহান এক সময় থাকতেন এবং এখনও যাতায়াত করেনবলেই জানিয়েছে সিএনএন।
লোহানের দায়ের করা এ মামলাপ্রসঙ্গে গেইম নির্মাতা প্রতিষ্ঠানের মুখপাত্র এক ই-মেইল বার্তায় জানিয়েছেন,“প্রতিষ্ঠানের নীতিমালার কারণে আমরা আইনসংশ্লিষ্ট বিষয়টি নিয়ে মন্তব্য করতে পারছিনা।”
