২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সম্পর্ক ভাঙে টুইটার!

প্রেমিক-প্রেমিকা এবং দম্পতিদের মধ্যে সম্পর্কে ফাটল ধরাতে পারে সোশাল নেটওয়ার্কিং সাইট টুইটার আসক্তি। ইউনিভার্সিটি অফ মিসৌরি-কলাম্বিয়ার এক গবেষণায় জানা গেছে টুইটার আসক্তি নিয়ে এই ‘চমকপ্রদ’ তথ্য।

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ইরা ডি. কস্তা

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2014, 05:42 PM

Updated : 25 Apr 2022, 04:23 PM

গবেষণায় জানা গেছে, প্রেমিক-প্রেমিকা এবং দম্পতিদের মধ্যে কোনো একজন যদি টুইটার ব্যবহারে আসক্ত হয়ে পড়ে, তাহলে তাদের সম্পর্কে নানা ধরনের সমস্যা দেখা দিতে পারে। তাদের মতামতে পার্থক্য এবং অন্যান্য সমস্যা মিলিয়ে বিভেদ তৈরি হয়, যা সম্পর্কে ফাটলসহ বিচ্ছেদের কারণও হয়ে দাঁড়াতে পারে।

ইউনিভার্সিটি অফ মিসৌরি-কলাম্বিয়ার রাসেল ক্লেটন বলেন, “যারা নিয়মিত টুইটার ব্যবহার করেন তাদের মতামত এবং টুইটার ব্যবহারের কারণে তাদের সম্পর্কে যে ধরনের সমস্যা তৈরি হয়, মূলত সেই বিষয়গুলো নিয়েই গবেষণা চালানো হয়।”

ক্লেটন জানান, গবেষণায় দেখা গেছে, নিয়মিত টুইটার ব্যবহার প্রতারণায় উৎসাহিত করে থাকে। এমনকি এ কারণে দীর্ঘদিনের সম্পর্কও ভেঙে যেতে পারে।

এ বিষয়ে সান ডিয়াগো, ক্যালিফোর্নিয়ার ইন্টারঅ্যাকটিভ মিডিয়া ইন্সস্টিটিউটের এডিটর ইন চিফ ব্রেন্ডা কে উইডারহোল্ড বলেন, “এই গবেষণাটি শুধু টুইটার ব্যবহারকারীদের উপরই চালানো হয়েছে। তবে অন্যান্য সোশাল নেটওয়ার্কিং সাইট যেমন, ইন্সট্রাগ্রাম এবং অন্যান্য সাইটগুলোও সম্পর্কের ক্ষেত্রে প্রভাব ফেলে কি না, সে বিষয়টি এখনও নিশ্চিত করে জানা যায়নি।”

টুইটারে প্রায় ৫৫ কোটি ৪০ লাখ নিয়মিত ব্যবহারকারী আছে। সবচেয়ে জনপ্রিয় সোশাল নেটওয়ার্কিং সাইটগুলোর মধ্যে টুইটার একটি।