পুরস্কৃত বিশ্বকাপ কুইজ জয়ীরা
পুরস্কার পেলেন ‘বিশ্বকাপ অনলাইন কুইজ-২০১৪’-এর প্রথম সপ্তাহের বিজয়ীরা। কমজগৎ ডটকমের পরিচালনায় এবং ই-সুফিয়ানার সৌজন্যে আয়োজিত কুইজের প্রাথমিক বিজয়ী ছিলেন ৩৫ জন। এর মধ্যে প্রথম সপ্তাহের বিজয়ী নির্বাচিত হয়েছেন লটারির মাধ্যমে নির্বাচিত ৬ জন।
বিজয়ীদের কমজগৎ ডটকমের অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় বলে এক বিবৃতিতে জানিয়েছে আয়োজক কর্তৃপক্ষ। সাপ্তাহিক বিজয়ীদের জন্য পুরস্কার হিসেবে থাকছে পেন-ড্রাইভ ও টি-শার্ট। আর মেগা পুরস্কার হিসেবে গ্যালাক্সি নেক্সাস ট্যাব, স্যামসাং স্মার্টফোন আর ডিজিটাল ক্যামেরা পাবেন আরও তিন বিজয়ী।
কুইজের প্রথম সপ্তাহের বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ই-সুফিয়ানা ডটকমের ব্যবস্থাপনা পরিচালক মীর শাহেদ আলী, কমজগৎ টেকনোলজিসের প্রধান নির্বাহী মোহাম্মদ আব্দুল ওয়াহেদ তমাল এবং কমপিউটার জগতের সহকারী সম্পাদক মোহাম্মদ আব্দুল হক।
