২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কারপ্লেতে আরও নয় প্রতিষ্ঠান

টেক জায়ান্ট অ্যাপলের ‘কারপ্লে’-প্রকল্পের সঙ্গে যোগ দিয়েছে আরও নয়টি অটোমোবাইল উৎপাদনকারী প্রতিষ্ঠান। তবে এই বিষয়ে অ্যাপল এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আজরাফ আল মূতী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2014, 07:21 PM

Updated : 22 Aug 2022, 06:37 PM

এক প্রতিবেদনে প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল জানিয়েছে, অ্যাপল কারপ্লে’র সঙ্গে যোগ দেয়া এই নয় প্রতিষ্ঠান হলো- জিপ, মাজদা, র‌্যাম, অ্যাবার্থ, আলাফা রোমিও, অডি, ক্রাইসলার, ডজ এবং ফিয়াট। অ্যাপলের কারপ্লে সাইটে এখন এই প্রতিষ্ঠানগুলোর লোগো দেখা যাচ্ছে বলেই জানিয়েছে ম্যাশএবল।

কারপ্লেতে গাড়িচালক ভয়েস কমান্ডের মাধ্যমে ম্যাপ দেখা, গান শোনা এবং মেসেজ পাঠাতে পারবেন। নতুন নয় প্রতিষ্ঠান ছাড়াও বিএমডব্লিইউ, ফোর্ড, জেনারেল মটোর্স, হন্ডা, হিউন্দাই, জাগুয়ার, ল্যান্ড রোভার, কিয়া, মিৎসুবিশি, নিসান, পিএসএ পেইজো, সিত্রো, সুবারু, সুজুকি এবং টয়োটা শুরু থেকেই কারপ্লে প্রকল্পটির সঙ্গে যুক্ত বলেই জানিয়েছে ম্যাশএবল।

অ্যাপলের তথ্য অনুসারে, এই বছরের শেষের দিকে নির্বাচিত কিছু সংখ্যক অটোমোবাইল মডেলে কারপ্লে প্রযুক্তি দেখা যাবে।