২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইউটিউবের নতুন ফিচার ‘ফ্যান ফান্ডিং’

নিজেদের সাইটে ক্রাউডফান্ডিং প্রক্রিয়া যোগ করছে ইউটিউব। বৃহস্পতিবার গুগল মালিকানাধীন প্রতিষ্ঠানটি ভিডকনে জানিয়েছে ‘ফ্যান ফান্ডিং’ নামে তারা একটি ক্রাউডফান্ডিং প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আজরাফ আল মূতী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2014, 07:17 PM

Updated : 22 Aug 2022, 06:36 PM

প্রক্রিয়াটির মাধ্যমে দর্শকরা ভিডিও নির্মাতাকে পাঁচশ’ ডলার পর‌্যন্ত অনুদান দিতে পারবেন।

এক প্রতিবেদনে মার্কিন সাময়িকী টাইম জানিয়েছে, নতুন এ প্রক্রিয়াটিতে অংশ নেওয়ার জন্য কন্টেন্ট নির্মাতাকে তার চ্যানেলটি এর অন্তুর্ভুক্ত করার আবেদন জানাতে হবে।

ইউটিউবের নতুন এ ফিচারটি অনেকটাই ক্রাউডফান্ডিং সাইট কিকস্টার্টারের সেবার মতো। তবে কিকস্টার্টারের মতো বৃহৎ পরিসরে শুরু না করে প্রথমে যুক্তরাষ্ট্র, জাপান, মেক্সিকো এবং অস্ট্রেলিয়ার বিভিন্ন চ্যানেলের মাধ্যমে ফিচারটি পরীক্ষা করছে ইউটিউব।

ভিডিও’র মাধ্যমে তহবিল সংগ্রহের বিষয়টি বেশ জনপ্রিয়। কিকস্টার্টারে ফিল্ম অ্যান্ড ভিডিও দ্বিতীয় বৃহৎ-তহবিল সংগ্রহকারী ক্যাটাগরিতে রয়েছে। এই প্রসঙ্গে ইউটিউবের মুখপাত্র ম্যাট ম্যাকলার্নন এক ইমেইলে বার্তায় জানিয়েছেন, ফ্যান ফান্ডিং নতুন যোগ করা একটি লক্ষ্যভিত্তিক তহবিল সংগ্রহ প্রক্রিয়া।

তবে প্রতিটি সংগৃহিত তহবিলের পাঁচ শতাংশ কমিশন হিসেবে কেটে নেবে ইউটিউব। এছাড়াও কভার খরচ বাবদ আরও ২১ সেন্ট করে কাটবে ভিডিও স্ট্রিমিং সাইটটি।