২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আমেরিকায় ডেলিভারি ড্রোন নিষিদ্ধ

মার্কিন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফ.এ.এ) এক ঘোষণায় ডেলিভারি ড্রোন ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করেছে। এর আওতায় নিষিদ্ধ হচ্ছে অ্যামাজনের ড্রোনগুলোও।

মামুনুর রশীদ শিশির

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2014, 08:24 AM

Updated : 22 Aug 2022, 06:35 PM

গত বছর অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস ডেলিভারিতে ড্রোন ব্যবহার করার বিষয়টি জানান। সিবিএস টেলিভিশনের সিক্সটি মিনিটস অনুষ্ঠানে ড্রোন ব্যবহার করে ঠিকানা অনুযায়ী ডেলিভারি দেওয়া দেখানো হয়। অ্যামাজনের ড্রোনগুলোর নাম দেওয়া হয় ‘প্রাইম এয়ার’। তবে এফএএ ট্রাকের মাধ্যমেই ডেলিভারি দিতে নির্দেশ দিয়েছে ডেলিভারি প্রতিষ্ঠানগুলোকে।

এফএএ-এর মডেল এয়ারক্রাফ্ট সংক্রান্ত নতুন আইন অনুযায়ী মার্কিন যুক্তরাষ্ট্রে ড্রোনের বাণিজ্যিক ব্যবহার সম্পুর্ণ অবৈধ এবং পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এই আইন বহাল থাকবে।

তবে বিনোদনের উদ্দেশ্যে ড্রোন উড়ানোর বৈধতা বহাল থাকছে, তবে শর্ত হল উড়াতে হবে ৪০০ ফিটের নিচে। শুধুমাত্র শখ বা বিনোদন ছাড়া অন্যকোনো উদ্দেশে ব্যবহৃত ড্রোন নতুন এ আইনের আওতাভুক্ত হবে না।

তবে ড্রোনের বাণিজ্যিক ব্যবহার নিয়ে বিবেচনা করার পরিকল্পনা রয়েছে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের, জানিয়েছে নিউ ইর্য়ক টাইমস।

২০১৫ নাগাদ ড্রোনের বাণিজ্যিক ব্যবহারবিষয়ক নীতিমালা প্রণয়ন করবে এজেন্সিটি।