২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গুগলের ‘ডোমেইন নেইম সার্ভিস’

নিজস্ব ডোমেইন নেইম রেজিস্ট্রেশন সার্ভিস চালু করতে যাচ্ছে ওয়েবজায়ান্ট গুগল। নতুন সেবা নিয়ে শুরু থেকেই শক্ত অবস্থান তৈরি করতে চার ওয়েবসাইট নির্মাতা প্রতিষ্ঠানের জোট বেঁধেছে গুগল।

আব্দুল্লাহ জায়েদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2014, 06:37 PM

Updated : 25 Apr 2022, 04:21 PM

বার্তাসংস্থা বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, নিজস্ব ডোমেইন নেইম সার্ভিস চালু করলে সরাসরি শীর্ষ ডোমেইন নেইম রেজিস্ট্রেশন সেবাদাতা গোড্যাডির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে গুগল। মার্কিন কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী ৫.৭ কোটি ডোমেইন আছে গোড্যাডির নিয়ন্ত্রণে।

সবচেয়ে জনপ্রিয় সার্চ ইঞ্জিনগুলোর একটি গুগল। এখন বর্তমান কাঠামো কাজে লাগিয়েই বাণিজ্যিক সেবা দিতে মাঠ নামছে প্রতিষ্ঠানটি। ক্রেতাদের বিভিন্ন প্রোভাইডারদের কাছ থেকে হোস্টিং সেবা এবং ডোমেইন ম্যানেজমেন্ট নিয়ে সহযোগিতা দিতে কাজ চলছে বলেই জানিয়েছে গুগল।

গুগলের এই নতুন ‘প্রজেক্ট’ নিয়ে নিয়ে ডিজিটাল মার্কেটিং এজেন্সি ভিএমএল কাইসে কিথ টিমিমি বলেন, “তারা (গুগল) বর্তমান সেবাগুলোই বিক্রি করতে পারবে।”

ডোমেইন নেইম রেজিস্ট্রিশন সার্ভিসের মাধ্যমে গুগল নিজেদের অন্য সেবাগুলো আরও কার্যনকরভাবে বাজারজাত করতে পারবে বলেই মন্তব্য করেছেন তিনি।