২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অ্যাডিডাস মিকোচ স্মার্ট বল

অ্যাডিডাস মিকোচের নতুন সংযোজন স্মার্ট বল। নিজের বেলায় আরও ভালোভাবে প্রশিক্ষণ নিতে ফুটবলপ্রেমীদের অনেকটাই সাহায্য করবে অ্যাডিডাস মিকোচ স্মার্ট বলটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আজরাফ আল মূতী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2014, 07:09 PM

Updated : 25 Apr 2022, 04:21 PM

এক প্রতিবেদনে প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল জানিয়েছে, অ্যাডিডাসের মিকোচ স্মার্টবলের মাধ্যমে নিজের ফুটবল দক্ষতা আরও নিখুঁত করা সম্ভব।

এই স্মার্ট বলটির সঙ্গে সংযুক্ত থাকছে একটি অ্যাপ। সে অ্যাপের সাহায্যে ব্যবহারকারীরা প্রথমেই দেখে নিতে পারবেন যে শটটি তারা নিতে যাচ্ছেন তা কীভাবে নিলে ভালো হবে। হতে পারে সেটি পাস, হেডার, কর্নার বা পেনাল্টি কিক।

অ্যাপটিতে প্রথমে দেখে নেয়ার পর, স্মার্ট বলটি মাটিতে রেখে ওই অ্যাপটির হিসেব অনুযায়ী শট দিলেই বলটির অভ্যন্তরীন সেন্সর অ্যাপের মাধ্যমে ব্যবহারকারীকে জানিয়ে দেবে শটটি কতটুকু নিখুঁত হয়েছে, আরও নিখুঁত করতে হলে বলের ঠিক কোন পাশটির উপর নজর দেয়া প্রয়োজন।

শুধু এটিই নয়, স্মার্ট বলের মাধ্যমে নেয়া প্রতিটি শট কতভাগ সঠিক হয়েছে তা দেখার পাশাপাশি শেয়ার করারও সুযোগ থাকছে। এছাড়াও স্মার্ট বল ব্যবহারকারীর প্রশিক্ষণের সময় যেসব কিক করবেন সে অনুযায়ী একটি ছক তৈরি করবে অ্যাপটি, ফলে কিছুদিন পর ব্যবহারকারী ছক পরীক্ষা করেই বুঝতে পারবেন তার খেলার উন্নতি হয়েছে কিনা এবং হলে তা কতটুকু।

বলা যায়, বিশ্বকাপের মূহূর্তে মাঠে কিংবা বাড়িতে যেখানেই মানুষ থাকুক না কেন ফুটবল হয়ে উঠছে সার্বজনীন!