২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গুলশান ১-এ কম্পিউটার সোর্স

রাজধানীর গুলশান ১-এ যাত্রা শুরু করলো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিষ্ঠান কম্পিউটার সোর্স এর নতুন শাখা।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2014, 07:05 PM

Updated : 22 Aug 2022, 06:33 PM

এক বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, সোমবার দুপুরে ফিতা কেটে ঢাকায় কম্পিউটার সোর্স এর ১৩তম এই শাখাটির উদ্বোধন করেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান সৈয়দা মাজেদা মেহের নিগার।

ভারতীয় দূতাবাস সংলগ্ন ক্রিস্টাল প্যালেস এর তৃতীয় তলায় স্থাপিত কম্পিউটার সোর্স এর নতুন এই শাখায় অ্যাপল, ফুজিৎসু, এইচপি, ডেল, স্যামসাং, লজিটেক, নরটন ও সিএসএম সহ মোট ৪৭টির অধিক ব্র্যান্ডের আইটি ডিভাইস রয়েছে বলে জানিয়েছেন এখানকার ব্র্যাঞ্চ ম্যানেজার নাসির উদ্দীন চৌধুরী। তিনি জানান, উদ্বোধনী শুভেচ্ছা উপহার হিসেবে এখান থেকে প্রতিটি পণ্যের সঙ্গে বিশ্বকাপ দলের একটি করে পতাকা দেয়া হচ্ছে।

নতুন শাখার উদ্বোধনে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির পরিচালক আসিফ মাহমুদ, এইউ খান জুয়েল, শামসুল হুদা, প্রধান অর্থ কর্মকর্তা আলী নূর তালুকদার, বিপণণ ব্যবস্থাপক জাহাঙ্গীর আলম প্রমুখ।