গুপ্তচর ঠেকাতে ‘জ্যামার কোট’
এক অভিনব ‘জ্যামার কোট’ বানিয়েছে অস্ট্রেলিয়ান প্রকৌশল প্রতিষ্ঠান কুপ-হিমেলব্লাউ।
যতক্ষণ মালিকের স্মার্টফোনটি কোটের ভেতরে থাকবে ততক্ষণ কোনো সার্চ ইঞ্জিন বা ট্র্যাকিং সফটওয়্যার দিয়েও খোঁজ মিলবে না ডিভাইসটির, সংগ্রহ করা যাবে না কোনো ডেটা। অর্থাৎ গোয়েন্দা সংস্থাগুলোর অনাকাঙ্খিত ‘ইলেকট্রনিক আই’ এড়িয়ে, কার্য্ত ‘অদৃশ্য’ হয়ে থাকবে স্মার্টফোনটি এবং তার মালিক।
প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল এক প্রতিবেদনে জানিয়েছে, ‘জ্যামার কোটটি’ কার্যত সব ওয়্যারলেস তরঙ্গ থেকে আড়াল করে ফেলে স্মার্টফোনকে। কোটটির সুতার বুননে স্থাপন করা হয়েছে নরম ধাতু যা যে কোনো রেডিও তরঙ্গ ফিরিয়ে দিতে পারে। ফলে কোটের ভেতরে থাকা অবস্থায় অকার্যঙকর হয়ে পরে মোবাইলের সবধরণের ডেটা কানেকশান।
এই ‘জ্যামার কোট’ আদতে বাজার ধরতে পারবে কি না, সেটি পরের প্রশ্ন। চলতি প্রাইভেসি বনাম সার্ভেইলেন্স বিতর্কের উদাহরণ এটি। যারা গুগলের মতো ওয়েবট্রাকার, ড্রোন এবং অন্যান্য সার্ভেইলেন্স প্রযুক্তি এড়িয়ে চলতে চান তাদের জন্য কোটটি ইতিবাচক অগ্রগতি।
