ঢাকায় সরাসরি গুগল আইও
এবার ঢাকাতেই সরাসরি বড় পর্দায় দেখানো হবে গুগলের সর্ববৃহৎ টেক সম্মেলন ‘গুগল আইও’। ২০১৪ সালের গুগল আইও অনুষ্ঠিত হবে ২৫ ও ২৬ জুন যুক্তরাষ্ট্রের স্যান ফ্রান্সিসকোতে। এক বিজ্ঞপ্তিতে গুগল ডেভেলপার গ্রুপ জানিয়েছে, আইওর কি-নোটসহ সেশনগুলো ঢাকার ‘গুগল আইও লাইভ ভিউইং পার্টি’-তে দেখানো হবে সরাসরি বড় পর্দায়।
ডেভেলপারদের নিয়ে গুগলের সবচেয়ে বড় আয়োজন ‘গুগল আইও’। এই সম্মেলনে নতুন নতুন পণ্যের ঘোষণাও দিয়ে থাকে ওয়েব জায়ান্ট প্রতিষ্ঠানটি। এবারের আইও-তে প্রাধান্য পাবে ওয়্যারেবল গ্যাজেটস, অ্যান্ড্রয়েড ওএস, ক্লাউড কম্পিউটিং এবং গুগল গ্লাস।
মিরপুর ১১-এর হাবঢাকায় ২৫জুন রাত ৯টা থেকে ২৬ জুন রাত ৮টা পর্যন্ত চলবে ‘গুগল আইও লাইভ ভিউইং পার্টি’। অনুষ্ঠানের আয়োজন করেছে ঢাকায় গুগলের কয়েকটি কমিউনিটি। এর মধ্যে রয়েছে- গুগল ডেভেলপার গ্রুপ, গুগল বিজনেস গ্রুপ এবং আইও এক্সটেন্ডেড ঢাকা।
