ফুডপান্ডা পুরস্কৃত ইউরোপে
ইউরোপিয়ান টেক স্টার্টআপ অ্যাওয়ার্ড ‘দ্য ইউরোপাস ২০১৪’-তে ‘বেস্ট ইকমার্স স্টার্টআপ ২০১৪’ অ্যাওয়ার্ড জিতেছে ই-কর্মার্স প্রতিষ্ঠান ফুডপান্ডা (হ্যালোফুড)।ইউরোপের ৮০০টি প্রযুক্তি প্রতিষ্ঠান ও উদ্যোক্তার প্রতিদ্বন্দ্বীতায় ক্রেতাদের মূল্যায়ন ও বিচারকদের রায়ে এ পুরস্কার জিতে নিয়েছে টেক স্টার্টআপ প্রতিষ্ঠানটি।
এক বিজ্ঞপ্তিতে ফুডপান্ডা জানিয়েছে, ২ বছরের ব্যবধানে বিশ্বের ২৫ হাজার রেস্টুরেন্টের সঙ্গে জোট বেঁধে কাজ করতে সক্ষম হওয়ায় ফুডপান্ডাকে বছরের সেরা ইকমার্স স্টার্টআপের অ্যাওয়ার্ডটি প্রদান করে ৪০ জনের আন্তর্জাতিক বিচারক প্যানেল। সম্প্রতি যুক্তরাজ্যে আয়োজিত এক অনুষ্ঠানে অ্যাওয়ার্ড গ্রহন করে ফুডপান্ডা।
দ্য ইউরোপাস ২০১৪ জেতার পর ফুডপান্ডার ব্যবস্থাপনা পরিচালক রালফ ওয়েনজেল বলেন, “এটা আমাদের জন্য অনেক বড় অর্জন, যা আমাদের এগিয়ে চলার পথে প্রেরণা যোগাবে। আমার বিশ্বের সব ভোজকরসিকদের কাছে পৌঁছে যেতে চাই।”
বর্তমানে ঢাকা ও চট্টগ্রামের ২৩০টি রেস্টুরেন্টের সঙ্গে ফুডপান্ডা কাজ করছে বলে জানিয়েছেন ফুডপান্ডা বাংলাদেশের পরিচালক আমব্রিন রেজা। ওয়েবসাইট ছাড়াও মোবাইল অ্যাপের মাধ্যমেও ফুডপান্ডার মাধ্যমে খাবারের অর্ডার দেওয়ার সুযোগ রয়েছে। ফুডপান্ডার ওয়েবসাইট www.foodpanda.com.bd।
