২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফেইসবুকে এল ভিডিও মেসেজ

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকের মেসেঞ্জার অ্যাপের ব্যবহারকারীরা এখন ১৫ সেকেন্ডের ভিডিও রেকর্ড করে তা ভিডিও মেসেজ হিসেবে পাঠাতে পারবেন। আইওএস এবং অ্যান্ড্রয়েড, দুটি মেসেঞ্জারেরই আপডেটেড সংস্করণে নতুন এই সেবাটি যোগ করেছে প্রতিষ্ঠানটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আজরাফ আল মূতী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2014, 02:22 PM

Updated : 22 Aug 2022, 06:30 PM

এক প্রতিবেদনে প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল জানিয়েছে, ভিডিও মেসেজের পাশাপাশি মেসেঞ্জার ৬.০ অ্যাপে ‘বিগ লাইকস’ নামের নতুন একটি ফিচারও যুক্ত করেছে ফেইসবুক।

এই ফিচারটির ফলে মেসেঞ্জার ৬.০ ব্যবহারকারীরা কোনো কিছু পছন্দ হলে সেটিতে প্রেস করে আরও বড় আকারের ‘থাম্বস আপ’ চিহ্ন পাঠাতে পারবেন। দূর্ঘটনাক্রমে এখনো প্রস্তুত না হওয়া অ্যাপ স্লিংশট অ্যাপ স্টোরে আপলোড হবার ঘটনাটির সপ্তাহখানেকের মধ্যেই মেসেঞ্জারের নতুন এই সংস্করণটি লঞ্চ করল ফেইসবুক। স্লিংশট অ্যাপটিতেও বন্ধুদের ভিডিও মেসেজ পাঠানোর ফিচার দেখা গেছে বলেই জানিয়েছে ম্যাশএবল।

অ্যাপলের অ্যাপ স্টোর এবং গুগল প্লে থেকে বিনামূল্যে ডাউনলোড করা যাবে ফেইসবুক মেসেঞ্জারের নতুন এই সংস্করণটি।