২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বকাপে ‘বাড়তি তথ্য’ এড়াতে!

ইন্টারনেট নানারকম তথ্যের বিশাল ভাণ্ডার। কিন্তু অবাধ তথ্যও অনেক সময় অনাকাঙ্ক্ষিত হয়ে ওঠে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আজরাফ আল মূতী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2014, 03:16 PM

Updated : 25 Apr 2022, 04:17 PM

বিশ্বকাপ চলাকালীন ফুটবেলপ্রেমীরা যাতে ‘বাড়তি তথ্যের শিকার’ না হন সেজন্য অস্ট্রেলিয়ান টেলিভিশন সেবাদাতা ফেচ টিভি গুগল ক্রোম এবং ফায়ারফক্স ব্রাউজারের জন্য তৈরি করেছে বিশেষ ‘এক্সটেনশন’।

এক প্রতিবেদনে ব্রিটিশ দৈনিক গার্ডিয়ান জানিয়েছে, ব্রাউজারে ওই এক্সটেনশন যোগ করলে দর্শকরা খেলার উত্তেজনা পূর্ণ উপভোগ করতে পারবেন। কারণ, সামাজিক মাধ্যমে প্রচারিত খেলার ফলাফলবিষয়ক যে কোনো আগাম তথ্যকে স্পয়লার হিসেবে চিহ্নিত করে ব্লক করে দেবে।

অনেক সময় ফুটবল ভক্তরা কাজ বা দৈনন্দিন কর্মকাণ্ডের চাপে খেলার সরাসরি সম্প্রচার দেখতে পারেন না। এজন্য তারা খেলা রেকর্ড করে রাখেন। কিন্তু ইন্টারনেটের ইনফর্মেশন হাইওয়ে ওই মজাটাও নষ্ট করে দেয়।

এজন্য ফেচ টিভি ব্রাউজার গুগল ক্রোম এবং ফায়ারফক্সে একটি এক্সটেনশন যোগ করবে, যেটি শুধু বিশ্বকাপ ফুটবলসংক্রান্ত সব তথ্যকে স্পয়লার হিসেবে চিহ্নিত করবে এবং তা ব্লক করে দেবে। তবে এই সংযোজিত অংশটি ইন্টারনেট ব্যবহারকারীকেই চালু করে নিতে হবে। ব্লক করা স্পয়লার এর জায়গায় ফুটবলপ্রেমীর ঠিক করে রাখা দেশের পতাকার রং দেখা যাবে বলেই জানিয়েছে গার্ডিয়ান।

তবে সংযোজিত অংশটি ঠিকমতো কাজ করার জন্য ব্যবহারকারীর সব ব্রাউজিং ডেটার প্রয়োজন পড়বে। এজন্য সাধারণ ব্রাউজিংয়ের সময় এক্সটেনশনের কার্যক্রম বন্ধ করে নেওয়ার পরামর্শ দিয়েছে গার্ডিয়ান।