ডিজিটাল ওয়ার্ল্ডে ৯ সেমিনার ও কর্মশালা
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চলমান ডিজিটাল ওয়ার্ল্ড ২০১৪ উৎসবের দ্বিতীয় দিন বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে মোট ৯টি সেমিনার ও কারিগরি কর্মশালা। এক বিজ্ঞপ্তিতে বেসিস জানায়, দিনের শুরুতে উইনডি টাউন হলে বাংলাদেশের গেমিং শিল্পের সম্ভাবনা নিয়ে অনুষ্ঠিত হয় ‘ডেভেলপিং দ্য ভার্চুয়াল গেইম ইন্ডাস্ট্রি : দ্য বাংলাদেশ পারস্পেকটিভ’ শীর্ষক সেমিনার।
গেইমবিষয়ক ওই সেমিনারে প্রধান বক্তা ছিলেন ভারতের গেমলোপ্ট সফটওয়ার লিমিটেডের পরিচালক সারাবজিত সিং, রিভিরি করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক নাসিমা আক্তার ও মেসিভেস্টার লিমিটেডের পরিচালক মাহাবুব আলোম। ওই আয়োজনে মডারেটরের দায়িত্ব পালন করেন সূর্যমুখি লিমিটেডের সিইও ফিদা হক।
সারাবজিত সিং মোবাইলে গেমস খেলার বিভিন্ন বিষয় তুলে ধরেন। তিনি আরো বলেন, “বাংলাদেশ খুব দ্রুত নতুন উদ্ভাবিত গেমস গুলো গ্রহণ করছে এবং তা খুব দ্রুত ছড়িয়ে পড়ছে তরুণ প্রজন্মের মধ্যে।” তিনি বাংলাদেশে এসফল এবং প্রিন্স অফ পারসিয়ার(গেমস) জনপ্রিয়তার কথাও উল্লেখ করেন।
এছাড়া আইসিটি টু বিল্ড এন ইনক্লুসিভ ফিনানসিয়াল ফিউচার, এ প্রোগ্রেসিভ আইসিটি পপলিসি টু অ্যাচিভ মিডল ইনকাম স্ট্যাটাস, মেকিং ল্যান্ড অ্যাডমিনস্ট্রেশন সিটিজেন সেন্টার এবং আরওআই বেইজড প্রসেস ইমপ্রুভমেন্ট অ্যান্ড অপটিমাইজেশন থ্রু অটোমেশন বিয়ন্ড সিএমএমআই শিরোণামে পৃথক সেমিনার ও টেকনিক্যাল শেসন অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার।
