বাজেটে তথ্যপ্রযুক্তি
বৃহষ্পতিবার জাতীয় সংসদে উপস্থাপিত বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী প্রযুক্তি ও তথ্যপ্রযুক্তির কয়েকটি নির্দ্রিষ্ট ক্ষেত্রে পরিবর্তনের ইঙ্গিত দেন। এর ফলে মোবাইল ফোন সেটের দাম বাড়ার ও দ্রুতগতির ইন্টারনেট সংযোগের থরচ কমার কথা বলেছেন তিনি।
অর্থমন্ত্রী তার বাজেট বক্তৃতায় দেশি মোবাইল ফোনের “অসম প্রতিযোগিতা” দূর করার লক্ষ্যে আমদানীকৃত মোবাইলের উপর শতকরা ১৫ ভাগ মূল্য সংযোজন কর প্রস্তাব করেছেন। এর ফলে আমদানীকৃত মোবাইল ফোনের দাম বাড়বে। অর্থমন্ত্রী বাজেট বক্তৃতায় বলেন, “দেশে কিছু কোম্পানি উন্নত মানের মোবাইল ফোন সংযোজন করছে। তাদের উৎপাদন পর্যায়ে ১৫ শতাংশ মূসক দিতে হচ্ছে। অথচ আমদানি পর্যায়ে মোবাইল ফোনে শুধু ১০ শতাংশ শুল্ক প্রযোজ্য আছে।”
“এর ফলে দেশীয় সংযোজন কোম্পানিগুলো অসম প্রতিযোগিতার সম্মুখীন হচ্ছে” বলে মোবাইল ফোন সেটের আমদানি পর্যায়ে ১৫ শতাংশ মূল্য সংযোজন কর আরোপের প্রস্তাব করেন তিনি।
হাইব্রিড গাড়ির উপর শতকরা ৬০ ভাগ সম্পুরক শুল্ক আরোপের প্রস্তাব করা হয়েছে বাজেটে। অর্থমন্ত্রী তার বাজেট বক্তৃতায় বলেন, এর ফলে “গুণগত মানসম্পন্ন পরিবেশ-বান্ধব গাড়ি আমিদানী বাড়বে।”
দ্রুতগতির ডেটা ও ইন্টারনেট কানেকটিভিটির ক্ষেত্রে আইএসপিসমুহের ব্যবহৃত মাল্টিপ্লেক্সার ও গ্র্যান্ডমাস্টারক্লক এবং এ জাতীয় প্রযুক্তিপণ্যের আমদানী শুল্ক শতকরা ৫ ভাগ কমানোর প্রস্তাব করা হয়েছে। অর্থমন্ত্রী বাজেটবক্তৃতায় বলেন, “ইন্টারনেট কানেকশন দ্রুত ও গতিশীল করার লক্ষ” এ পদক্ষেপ প্রস্তাব করা হয়েছে।
